খবর লাইভ : ইনিংসের শেষ বলে হিট উইকেট হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেটি না হলে পেতে পারতেন ৪ রান। ধারাভাষ্যে নাসের হুসেইন বলেছিলেন, ম্যাচের শেষে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সে ঘটনা। এক জন ভারতের অধিনায়ক। অন্য জন সহ-অধিনায়ক। ভারতের হয়ে ওপেন করতে নামেন তাঁরা। কিন্তু বড় ম্যাচে বার বার ব্যর্থ হচ্ছেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। একই ছবি দেখা গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। আরও এক বার রান পেলেন না তাঁরা।
নাসের নিজেও হয়তো ভাবেননি, এরপর অ্যাডিলেড ওভালে কী হতে চলেছে! শেষ বলের ওই ঘটনা চাপা পড়ে যাবে কোথায়!
আরও পড়ুনঃ VIP-দের গাড়িতে অস্ত্র-টাকা পাচার হচ্ছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর
১৬তম ওভারের শেষ বলে মোহাম্মদ শামিকে টেনে লং অনের ওপর দিয়ে ছয় মেরে যখন উল্লাসে মাতলেন বাটলার, ভারতের ১৬৯ রানের লক্ষ্য ইংল্যান্ড পেরিয়ে গেছে ১০ উইকেট ও ২৪ বল বাকি থাকতেই! ভারত ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে ধীরে শুরু করেছিল, মাঝের ওভারগুলোতেও ছিল চুপচাপই। তবে ডেথ ওভারে ইংল্যান্ডের ওপর চড়াও হয়েছিল তারা। মোমেন্টাম পক্ষে ছিল তাদের, বিশ্বকাপ সেমিফাইনালে জমজমাট লড়াই আশা করেছিলেন হয়তো সবাই।
তবে হেলস ও বাটলার ইংল্যান্ড ইনিংস ডেথ ওভারে নিয়েই যেতে দিলেন না। লড়াইটিকে বানিয়ে ফেললেন চরম একপেশে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের রেকর্ড ১৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন হেলস ও বাটলার। অ্যাডিলেড স্তব্ধ হয়ে ছিল অনেক আগে থেকেই, সেখানে এরপর বেজে উঠেছে সুইট ক্যারোলাইন।
মেলবোর্নে আগামী ১৩ নভেম্বর ফাইনালে পাকিস্তানের সঙ্গী ইংল্যান্ড। ২০১৬ সালের পর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড। ৩০ বছর আগে এমসিজিতে ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও পাকিস্তান, এবারও হচ্ছে সেটিই।
হেলস বাটলারের ওপেনিং জুটি অবিচ্ছিন্ন ১৫৯ রানে। টি-টোয়েন্টি বিশ্বকাপে রান তাড়ায় যে কোনো উইকেটেই এটি সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ১৫২*, সেটিও এসেছিল ভারতের বিপক্ষেই, গত বিশ্বকাপে!
অবশেষে একটি মিসটাইমিংয়ে ক্যাচ তুলেছিলেন বাটলার। মিড অফে থাকা সূর্যকুমার হাতে নিয়েও রাখতে পারেননি, সেটিতে এসেছে চার রান। ১৪তম ওভার ওপেনিং জুটি ভাঙার সুযোগ হারাল ভারত। বাটলার-হেলসের জুটি পেরিয়ে গেছে ১৫০ রান।
বাটলার স্কুপ করতে যাচ্ছেন দেখে পান্ডিয়া করলেন শর্ট লেংথে। তবে ইংল্যান্ড অধিনায়ক থামলেন না। কিছুটা ছুটতে ছুটতেই ঘুরিয়ে খেললেন, পেলেন চার। এরপর আবার শর্ট লেংথে, বাটলার সেটিতে করলেন পুল। স্কয়ার লেগ দিয়ে ছক্কা, তাতেই ফিফটি হয়ে গেল তাঁর। মাইলফলকে যেতে লেগেছে ৩৬ বল।
জয়ের জন্য শেষ ৬ ওভারে প্রয়োজন ছিল মাত্র ২৯ রান।হার্ড লেংথে করতে চেয়েছিলেন পান্ডিয়া, তবে বল ওঠেনি সেভাবে। টেনে মিডউইকেট দিয়ে ছক্কা মেরেছেন হেলস। ওই শটেই ১০০ পেরিয়ে গেছে ইংল্যান্ড। ফলে বাটলার ও হেলসের ওপেনিং জুটিও পেরিয়ে গেছে শত রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ইংল্যান্ডের কোনো ওপেনিং জুটিতে এলো ১০০ রান
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…