খবর লাইভ : টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ১৬৮ রান করল ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত লড়াই বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ার। ৫০ রান করেন কোহলি। হার্দিক করেন ৬৩ রান। ইংল্যান্ডের জেতার জন্য দরকার ১৬৯ রান।
ম্যাচে এদিন ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারতীয় দল। মাত্র ৫ রানে আউট হন কে এল রাহুল। ক্রিস ওকসের অফ সাইডের বাইরের বলে খোঁচা দেন রাহুল। বল জমা পড়ে উইকেটরক্ষক বাটলারের হাতে। ৫ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন রাহুল। গ্রুপ পর্বের শেষ দু’টি ম্যাচে অর্ধশতরান করেছিলেন রাহুল। কিন্তু বড় ম্যাচে ফের ব্যর্থ তিনি। বার বার বড় ম্যাচে ব্যর্থ হচ্ছেন রাহুল। এদিও ব্যাটে বড় রান আনতে ব্যর্থ হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ২৭ রান করেন তিনি। ক্রিস জর্ডনের বলে ক্যাচ দেন ক্রিক ওকসের হাতে। ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দেন ভারত অধিনায়ক। জিম্বাবোয়ের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেললেও, এদিন সেমিফাইনালে ব্যর্থ সূর্যকমার যাদব। ১৪ রান করেন তিনি। বড় শট খেলতে গিয়েই বিপদে পড়েন সূর্যকুমার। ১০ বলে ১৪ রান করে আউট হন তিনি। আদিল রশিদের বলে ফিল সল্টের হাতে ক্যাচ দিলেন সূর্যকুমার।
ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট ব্যাটিং কোহলির। সেমিফাইনালে অর্ধশতরান করেন তিনি। একই সঙ্গে টি-২০ ফর্ম্যাটে ৪০০০ রান পূর্ণ করলেন বিরাট। ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান হার্দিক পান্ডিয়ার। ৩৩ বলে ৬৩ রান করেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…