স্কুলের শৌচাগারের ছাদ ভেঙে মর্মান্তিক মৃত্যু পড়ুয়ার! পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে উত্তপ্ত মোথাবাড়ি

খবর লাইভ : সরকারি স্কুলের শৌচাগারের ছাদ এবং পাঁচিল ভেঙে মৃত্যু হল একাদশ শ্রেণির এক ছাত্রের। ঘটনায় গুরুতর জখম ওই শ্রেণিরই আরও এক ছাত্র। তাকে চিকিৎসার জন্য বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা হাইস্কুলে।

পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম জিসান শেখ, বয়স ১৭ বছর। জিসানের বাঙ্গিটোলা ফিল্ডকলোনি এলাকার বাসিন্দা। অন্যদিকে আহত ছাত্রের নাম জিসান মোমিন (১৭)। তাঁর বাড়ি জোতঅনন্তপুর এলাকায়। দুজনেই একাদশ শ্রেণীর ছাত্র। এদিকে স্কুলের শৌচাগারের মধ্যে কীভাবে এতবড় দুর্ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি একাদশ শ্রেণির ছাত্রের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। এদিকে দুর্ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছে মৃত ছাত্র ও আহতের পরিবার। পরে স্থানীয়রা স্কুলে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোথাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
মৃতের ছাত্রের দাদা সফিকুল শেখ জানিয়েছেন, প্রতিদিনের মতো ভাই এদিন স্কুলে গিয়েছিল। স্কুলের টিফিনের সময় শৌচাগারে যায় সে। তখনই শৌচাগারের ছাদের একটা অংশ এবং পাঁচিল হুড়মুড়িয়ে ভেঙে ভাইয়ের মাথার ওপর পড়ে। সেই সময় আরও এক ছাত্র বাথরুমে ছিল। সেও গুরুতর জখম হয়েছে। দুজনকেই স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে নিকটবর্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, জিসান শেখের মৃত্যু হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago