খবর লাইভ : টেট বিক্ষোভে কানে কামড় খাওয়া অরুণিমা পাল-সহ ৩০ জন চাকরিপ্রার্থীকেই শেষপর্যন্ত জামিন দিল ব্যাঙ্কশাল আদালত। শুধুমাত্র তাই নয়, ধর্মতলায় ফের ধরনায় বসতে পারবেন ২০১২ ও ২০১৪ সালের টেট উত্তীর্ণরা। গান্ধীমূর্তির পাদদেশে ৪০ দিন শান্তিপূর্ণ ধরনার অনুমতি দিয়েছে হাইকোর্ট।
শুধুমাত্র গ্রেফতারি নয়, টেট বিক্ষোভে আক্রান্ত অরুণিমা পাল-সহ ৩০ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছিল।বৃহস্পতিবার ধৃতদের পেশ করা হয় ব্যাঙ্কশাল আদালতে। শুনানিতে চাকরিপ্রার্থীদের ২২ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। তখন পুলিশের বিরুদ্ধে পাল্টা দমনমূলক আচরণের অভিযোগ করেন ধৃতদের আইনজীবী। দু’পক্ষের সওয়াল-জবাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে আদালত কক্ষে। বাদানুবাদের জড়িয়ে পড়েন আইনজীবীরা।কিছু সময়ের জন্য রায়দান স্থগিত রাখেন বিচারপতি।গতকাল, বুধবার এক্সাইড মোড়ে জমায়েত করেন ২০১৪ সালের টেট উত্তীর্ণরা। চাকরির দাবিতে রাস্তায় বসে পড়েন তাঁরা। এমনকী, প্রিজন ভ্যানের নিচে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বেশ কয়েকজন। টেট বিক্ষোভের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে গোটা এলাকা।
পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশও। মহিলা পুলিসকর্মীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো। রাস্তা থেকে জোর করে সরাতে গেলে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের। রীতিমতো টেনে হিঁচড়ে, চ্যাংদোলা করে চাকরিপ্রার্থীদের তোলা হয় পুলিশের গাড়িতে। ধস্তাধস্তিতে একজনের মাথা ফেটে যায়। পুলিশের তাড়া খেয়ে বহু চাকরিপ্রার্থী আবার ছুটে যান ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের দিকে! সেখানে অবস্থান বিক্ষোভ শুরু হয়। বিশাল পুলিশ দিয়ে ক্যামাক স্ট্রিট থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, অরুণিমা পাল নামে চাকরিপ্রার্থীর কানে কামড়ে দেওয়ার অভিযোগ ওঠে এক মহিলা পুলিশকর্মীর বিরুদ্ধে! যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
এর আগে, চাকরি দাবিতে ধর্মতলায় ধরনায় বসেছিলেন ২০১২ ও ২০১৪ সালের টেট উত্তীর্ণরা। কিন্তু পুলিসের বাধায় তাঁরা আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য হন বলে অভিযোগ। মামলা গড়ায় হাইকোর্টে। এদিন ২০১২ ও ২০১৪ সালের টেট উত্তীর্ণদের ধর্মতলায় গান্ধীমূর্তির সামনে ৪০ দিন শান্তিপূর্ণ অবস্থানের অনুমতি দিল আদালত। বিচারপতি রাজাশেখর মান্তারের নির্দেশ, লালবাজারে গিয়ে পুলিশের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে হবে আন্দোলনকারীদের দিনক্ষণ চূড়ান্ত করতে হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…