খবর লাইভ : টি–টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে আজ সিডনিতে পাকিস্তানের মুখোমুখি নিউজিল্যান্ড। দুর্দান্ত এক ম্যাচের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
ওয়ানডে ও টি–টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে এর আগে তিনটি সেমিফাইনালে কিউইদের মুখোমুখি হয়ে প্রতিবারই জিতেছে পাকিস্তান।
আরও পড়ুনঃ ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, আঁচ পড়ল দিল্লিতেও
তবে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে জয়ের অভিজ্ঞতা আছে নিউজিল্যান্ডের। সেটা চ্যাম্পিয়নস ট্রফিতে। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ছ’বার মুখোমুখি হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড। চারবার জিতেছে পাকিস্তান, দুবার নিউজিল্যান্ড।
আগের ম্যাচের দলে কোনও পরিবর্তন আনেনি পাকিস্তান ও নিউজিল্যান্ড। আজ বুধবার সেমিফাইনালে অপরিবর্তিত একাদশই খেলাচ্ছে দুই দল। বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচটি খেলেছে পাকিস্তান। নিউজিল্যান্ড সর্বশেষ ম্যাচ খেলেছে আয়ারল্যান্ডের বিপক্ষে।
টস জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…