খবর লাইভ:”রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় সাবধান৷ খানাখন্দ, বাঙ্কার রয়েছে৷ কখন কোথায় টপকে যাবেন বুঝতে পারবেন না”।
নন্দকুমার মডেল নিয়ে এভাবেই প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র৷ নিজের বিধানসভা এলাকা বেলঘড়িয়ায় তৃণমূলের একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মদন মিত্র অনৈতিক জোট করা বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারির সুরে কথা বলেন।
প্রসঙ্গত, একটি সমবায় সমিতির নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে জোট বেঁধেছিল সিপিএম এবং বিজেপি৷ সেখানে শাসক দলের ফলাফল একেবারেই ভালো হয়নি। আর পঞ্চায়েত ভোটের কয়েক মাস আগে সিপিএম-বিজেপি’র এমন অশুভ জোট রাজনীতিতে রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে৷
বাম-রামের এই জোট প্রসঙ্গে মদন বলেন, “যদি সিপিএম-বিজেপি মনে করে এখানেও আমরা নন্দকুমার বানাবো৷ এখানেও ভিতরে ভিতরে কারা কোন শেডে ঘোটবাঁজি করছেন, আমি সব খবর পাচ্ছি৷ আমি থ্রেট দিচ্ছি না, কিন্তু আসা যাওয়ার পথে সাবধানে আসবেন৷ খানাখন্দ বাঙ্কার আছে, কখন যে কোথায় টপকে যাবেন নিজেরাই বুঝতে পারবেন না৷”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…