খবর লাইভ : প্রাথমিক শিক্ষক নিয়োগ (TET) সংক্রান্ত মামলার জটিলতা যেন কাটতেই চাইছে না।টেট-এর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার সেই পরীক্ষা বন্ধ করিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।এই সংক্রান্ত একটি মামলার শনানিতে বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘পর্ষদ মোটেই বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না। তাই আগের মন্তব্য প্রত্যাহার করতে বাধ্য হচ্ছি।’ ক্ষুব্ধ বিচারপতি এদিন আরও বলেন, ‘আগে বলেছিলাম নিয়োগে বাধা দেব না। কিন্তু পর্ষদ যদি আইন না মেনে কাজ করে তবে পরীক্ষা বন্ধ করে দেব।’
গত বৃহস্পতিবার ৪ নভেম্বরই প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি নিয়োগের বিরুদ্ধে নয়। প্রাথমিকে শিক্ষক নিয়োগের নতুন প্রক্রিয়া নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছিল তা দূর করে বিচারপতি জানিয়েছিলেন, চাকরিপ্রার্থীদের স্বার্থের কথা ভেবেই তিনি বাধা দেবেন না। তিনি বলেছিলেন, ‘‘যদি কোনও অভিযোগ বা মামলা হয়, তার বিচার চলতে পারে। কিন্তু নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার পক্ষে আমি নই। যদি না এমন কোনও খুব গুরুতর অভিযোগ সামনে আসে, যা এড়িয়ে যাওয়া সম্ভব নয়।’’ ঘটনার চারদিন পর খানিকটা ক্ষুব্ধ হয়েই একথা ফিরিয়ে নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…