খবর লাইভ : রাজ্যে ডেঙ্গুর (Dengue) বাড়বাড়ন্ত। মঙ্গলবার নবান্নে এক জরুরি বৈঠক ডাকেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি (Hari Krishna Dwivedi)। বৈঠকে রাজ্যের বিভিন্ন জেলার জেলা শাসকদের (DM)পাশাপাশি স্বাস্থ্য সচিবকেও (Health Secretary) তলব করা হয়। নবান্ন (Nabanna) সূত্রে খবর,বৈঠকে ডেঙ্গি পরিস্থিতির সামগ্রিক বিষয় খতিয়ে দেখা হয়, সেই বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় জেলায় আরও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয় স্বাস্থ্য দফতরকে (Health Department)।
কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় শুধু নয়, উত্তরবঙ্গের জেলাগুলি থেকেও ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর আসছে। পাশাপাশি বাড়ছে মৃ*ত্যুর হারও। আজ মঙ্গলবার শিলিগুড়ি জেলা হাসপাতালে (Siliguri District Hospital)মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুর পর রোগীর ডেঙ্গু (Dengue Infected) আক্রান্ত হওয়ার রিপোর্ট আসায় ক্ষুব্ধ পরিবারের লোকেরা। শিলিগুড়ির ডেঙ্গু পরিস্থিতির দিকে এসডিও-দের পরিস্থিতি খতিয়ে দেখার কথা বলা হয়েছে। দার্জিলিং এবং জলপাইগুড়িকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বিশেষ জরুরি বৈঠকে রাজ্যের মুখ্যসচিবের নির্দেশ দিয়েছেন যে জেলাশাসকদের এলাকায় গিয়ে পরিদর্শন করতে হবে। নজরদারির পরিমাণ আরও বাড়াতে হবে। কোথায় কোথায় আবর্জনা জমছে মহকুমাশাসক বা বিডিওদের, তা মাঠে নেমে নির্দিষ্ট করতে হবে। নজরদারি আরও বাড়াতে হবে বলে জানিয়েছেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…