খবর লাইভ : শীতের মরসুমে(Winter season) একধাক্কায় হুড়মুড়িয়ে বাড়ল পেঁয়াজের(Onion) দাম। পুজোর আগেও যে পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে? পুজো পার হওয়ার পর এক ধাক্কায় তা বেড়ে গেল ৪৫ থেকে ৫০ টাকা কেজি। এক সপ্তাহের মধ্যেই কেজিতে ১৫ টাকা বেড়ে গিয়েছে। অর্থাৎ, এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দর প্রায় ৪০-৫০ শতাংশ বেড়ে গিয়েছে।
এভাবে পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রসঙ্গে ব্যবসায়িক মহলের দাবি, এ রাজ্যে চাষ হওয়া সুখসাগর পেঁয়াজ প্রায় ফুরিয়ে এসেছে। সুখসাগরের জোগানের ঘাটতি পুরণে তাই নির্ভর করতে হচ্ছে মহারাষ্ট্রের নাসিকের পেঁয়াজের উপর। মহারাষ্ট্র থেকে যে পরিমাণ পেঁয়াজ এ রাজ্যে আসছে, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। কর্ণাটক আর তেলেঙ্গানা থেকেও পেঁয়াজ আমদানি করা হয়। তবে দক্ষিণের পেঁয়াজের গুণমান মোটেই ভালো নয়। ভিন রাজ্য থেকে আমদানি করা পেঁয়াজের উপর নির্ভরশিলতা বাড়তেই ফের বাড়তে শুরু করেছে দাম। চড়া দামে ভিন রাজ্য থেকে পেঁয়াজ আমদানি করার ফলে পাইকারি-খুচরো বাজারেও দাম বাড়ছে।
পাশাপাশি পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে চাষীদের দাবি, এ বছর বারবার অকাল বৃষ্টির কারণে পেঁয়াজের চাষ পণ্ড হয়েছে। যে টুকু চাষের সুযোগ মিলেছে, তাতে ফলনও অন্যান্য বছরের তুলনায় কম। তাই সব মিলিয়ে এ বছর পেঁয়াজের জোগানে টান পড়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…