খবর লাইভ : গরুপাচার মামলার তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে লটারি যোগের তথ্য। মামলায় জড়িত সন্দেহে ধৃত অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) কোটি টাকার লটারি (Lottery) জেতার তদন্তে নেমে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলেরও (Sukanya Mondal) লটারি জেতার তথ্য পেয়েছে CBI। সূত্রের খবর, অনুব্রত-কন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুবার লটারির টাকা ঢুকেছে। যার পরিমাণ প্রায় ৫১ লক্ষ টাকা।
সিবিআইয়ের দাবি, ২০১৯-এ অনুব্রতর অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা লটারির পুরস্কার মূল্য ঢুকেছে। বারবার একই পরিবারের সদস্যরা কীভাবে লটারি পাচ্ছেন- তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লটারির মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে। গত সপ্তাহে বোলপুরে লটারির দোকানে হানা দেন তদন্তকারীরা। একাধিক লটারির টিকিট বিক্রেতাদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। সুকন্যার অ্যাকাউন্টেও লটারির টাকা ঢোকে। একবার ২৫ লক্ষ টাকা, আরেক বার ২৬ লক্ষ টাকা ঢোকে। আগে আরও কখনও অনুব্রতর অ্যাকাউন্টে লটারির টাকা ঢোকে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…