ডেঙ্গু পরিস্থিতির পর্যালোচনায় স্বাস্থ্যসচিবকে নবান্নে তলব

খবর লাইভ :রাজ্যের ডেঙ্গু (Dengue) পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। জেলাশাসকদের নিয়ে এবার জরুরী বৈঠক করতে চলেছেন মুখ্যসচিব (Chief Secretary)। মঙ্গলবার নবান্নে (Nabanna) ডেকে পাঠানো হয়েছে স্বাস্থ্যসচিবকে। ডেঙ্গু (Dengue) মোকাবিলায় এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বা স্বাস্থ্য দফতরের (Department of Health) আর কী কী সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করেছেন তা নিয়ে আলোচনা করতেই উচ্চপর্যয়ের বৈঠক বলে মনে করা হচ্ছে।

কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় শুধু নয়, উত্তরবঙ্গের জেলাগুলি থেকেও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর আসছে। পাশাপাশি বাড়ছে মৃত্যুর হারও। সেই পরিস্থিতিতেই দাঁড়িয়ে ডেঙ্গু মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নিতে আরও তৎপর রাজ্য প্রশাসন৷ জেলায় জেলায় ফিভার ক্লিনিকে কাজ হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর থেকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলায় জেলায় চিকিৎসকদের বিশেষ টিম পাঠানোর কথা বলা হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের এই দলে থাকবেন শহরের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাঁরা বিভিন্ন জেলায় গিয়ে সেখানকার ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখবে বলে জানা যাবে৷ এই টিমের আসল কাজ হবে জেলায় ডেঙ্গু চিকিৎসা , ফিভার ক্লিনিক কতটা পরিষেবা দিতে সক্ষম তা খতিয়ে দেখা ৷ প্রয়োজনে হাসপাতালগুলিতে বেডের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago