কলকাতায় মিষ্টি খেয়ে অভিভূত  ব্রাজিলের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক কাফু

খবর লাইভ:  ভারতের ফুটবল মক্কায় পা রেখেছেন একাধিক মহাতারকার। পেলে, মারাদোনা, মেসি, অলিভার কান, ডিয়েগো ফোর্লান। আর এবার সেই তালিকায় যুক্ত হলেন কাফু।

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু হতে চলেছে কাতার ২০২২ বিশ্বকাপ। সেই জ্বরেই কাঁপছে গোটা বিশ্ব। এরই মধ‍্যে উত্তাপ ছড়াতে কলকাতায় পা রাখলেন ২০০২ বিশ্বকাপের চ‍্যাম্পিয়ন দল ব্রাজিলের অধিনায়ক কাফু। কাফুর নেতৃত্বে সাম্বার দেশ বিশ্বকাপ জিতেছিল ১৯৯৪ এবং ২০০২ সালে।

এদিন কলকাতায় নেমে মিষ্টির স্বাদ নেন কাফু। যা মনে ধরেছে তাঁর। এছাড়াও এই ব্রাজিলিয়ান তারকা জানালেন যে বাংলার মুখ্যমন্ত্রীর জন্য তিনি ব্রাজিলের জাতীয় দলের একটি জার্সি নিয়ে এসেছেন। কাফুর উপহার থেকে বঞ্চিত হননি ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ও। প্রাক্তন ব্রাজিল অধিনায়ক জানিয়েছেন মহারাজের জন‍্য এনেছেন বুট।

শনিবার এক পাঁচতারা হোটেলে কাফু দোভাষীর মাধ্যমে বলেন,” কলকাতায় এসে খুবই ভালো লাগছে। ভারতের নাম শুনেছি। আগামিকাল ম‍্যাচ হবে। আনন্দ করব।”

সামনেই বিশ্বকাপ। কাফুর মতে চ‍্যাম্পিয়ন হবে তাঁর দেশ ব্রাজিলই। এই নিয়ে কাফু বলেন,” এবার যে সময়ের মধ‍্যে বিশ্বকাপ হচ্ছে তাতে বেশ ভালো। কারণ সব ফুটবলারই খেলার মধ‍্যে আছেন। যদি বলেন কে ফেভারিট? তবে সেটা আমার দেশ। ব্রাজিলই বিশ্বকাপ জিতবে।”

শনিবার মহামেডান স্পোর্টিং ক্লাবে কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধন। নেতাজির ১২৫ তম জন্ম জয়ন্তীতে কলকাতা পুলিশের এই উদ্দোগ। এই ম‍্যাচে অংশ নেবেন কাফু। এই ম‍্যাচে খেলতে দেখা যাবে লিয়েন্ডার পেজ এবং মনোজ তিওয়াড়িকেও।

এর আগে ভারতের ফুটবল মক্কায় পা রেখেছেন একাধিক মহাতারকার। পেলে, মারাদোনা, মেসি, অলিভার কান, ডিয়েগো ফোর্লান। আর এবার সেই তালিকায় যুক্ত হলেন কাফু।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago