খবর লাইভ : না হল না। শুক্রবারও হতাশ থাকতে হল ইস্টবেঙ্গল সমর্থকদের। ডার্বির ম্যাচের হারের পর শুক্রবার ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নেমেছিল স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। কিন্তু সেই ম্যাচে ১-০ গোলে হারল লাল-হলুদ ব্রিগেড। চেন্নাইয়ানের হয়ে একমাত্র গোলটি করেন ভাফা।
ম্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাপায় ইস্টবেঙ্গল এফসি। শুরুতেই একটি সুযোগ মিস করেন দোহাটি। ভিপি সুহেরের পাশ দেওয়া বল গোলে রাখতে পারেননি দোহাটি। এরপর পাল্টা আক্রমণ চালায় চেন্নাইয়ান। শুরুতে ইস্টবেঙ্গল আক্রমণ চালালেও পরের দিকে ম্যাচে আক্রমণের ঝাঁঝ বাড়ায় চেন্নাইয়ান। দুই দলই কিছু সুযোগ তৈরি করে, কিন্তু গোলের মুখ খুলতে পারেনি কোনও দল। তবে ম্যাচের ২১ মিনিটে ভিপি সুহের প্রায় ফাঁকা গোল মিস করেন। গোলের সামনে গিয়ে দেবজিৎ-কে একা পেয়েও তিন কাঠিতে বল রাখতে পারেননি সুহের। এরপরই সহজ সুযোগ মিস করেন ক্লেটন। পাল্টা আক্রমণ চালায় চেন্নাইয়ান। বারবার আক্রমণ প্রতি আক্রমণ চালায় দু’দল। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি কেউ। যার ফলে প্রথমার্ধে শেষ হয় গোলশূন্য ভাবে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় চেন্নাইয়ান। একের পর এক আক্রমণ চালায় চেন্নাইয়ান। যার ফলে ম্যাচের ৬৯ মিনিটে গোল করে চেন্নাইয়ানকে এগিয়ে দেন ভাফা। তবে গোল করার পরেই দুটো হলুদ কার্ড দেখে তিনি। গোলের পর জার্সি খুলে সেলিব্রেশন করা লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান তিনি। দশ জনের চেন্নাইয়ানকে আক্রমন করতে না করতে দুটো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লাল-হলুদের সার্থক গুলোই। অনিরুদ্ধ থাপাকে ফাইল করেন তিনি। এরপর বেশ কিছু পরিবর্তন করেন স্টিফেন। তবে কাজের কাজ কিছু হয়নি। শেষমেষ ১-০ গোলেই হারের মুখ দেখে ইস্টবেঙ্গল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…