খবর লাইভ :দীর্ঘদিন ধরেই জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে ‘অপারেশন লোটাস’ চালানোর। সম্প্রতি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K. Chandrashekar Rao) অভিযোগ জানিয়েছিলেন, তাঁর দল ভাঙানোর চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। কিছুদিন আগেই তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির তরফ থেকে বলা হয়, তাঁদের দলের চারজন বিধায়ককে রীতিমতো প্রলোভন দেখানো হয়েছে।
যদিও বিজেপির তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়। কিন্তু এবার কে চন্দ্রশেখর রাও নিয়ে এলেন বড় প্রমাণ। প্রসঙ্গত, কেসিআর আগেই দাবি করেছিলেন, তাঁর কাছে বিধায়ক কেনাবেচার ভিডিও ফুটেজ রয়েছে, যেখানে বোঝা যাচ্ছে গেরুয়া শিবির এর সঙ্গে জড়িত। আর এবার কেসিআর সাংবাদিক সম্মেলন করে পাঁচ মিনিটের একটি ফুটেজ দেখান। তিনি অভিযোগ করেছেন- বিজেপি তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, দিল্লি এবং রাজস্থানে সরকার ফেলার চেষ্টা চালাচ্ছে।
কেসিআর আগেই জানিয়েছিলেন, তাঁর কাছে যে ভিডিও রয়েছে প্রমাণস্বরূপ তা তিনি সুপ্রিম কোর্ট, হাইকোর্টের শীর্ষ বিচারক এবং বিরোধী নেতাদের কাছে পাঠাবেন। বিজেপি অবশ্য কেসিআরের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…