আজ ফের সুকন্যাকে তলব ইডির

খবর লাইভ :পরপর দু’দিন জিজ্ঞাসাবাদের পরও সন্তুষ্ট নয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। তাই আজ ফের অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে তলব করল ইডি। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ দিল্লিতে ইডির দফতরে পৌঁছে যান সুকন্যা। তাঁর মুখে ছিল কালো মাস্ক। এইনিয়ে পরপর তিনবার ইডি কর্তাদের মুখোমুখি হলেন সুকন্যা। জানা গেছে, অনুব্রত মণ্ডলের চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকেও আজ তলব করেছে ইডি।
প্রথম দিন সায়গাল হোসেনের মুখোমুখি বসিয়ে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইডি সূত্রে খবর প্রাথমিক শিক্ষিকা হয়ে সুকন্যা মণ্ডলের কাছে বিপুল অঙ্কের টাকা কোথা থেকে এল। তাঁর নামে থাকা বিপুল পরিমাণ সম্পত্তিরই বা উৎস কী ,এই সব বিষয় নিয়েই সুকন্যাকে আজ ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর । অন্যদিকে আজ মণীশ কোঠারির মুখোমুখি সুকন্যাকে বসানো হতে পারে বলে খবর।
ইডি’র তরফে সুকন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম নোটিসে ২৭ অক্টোবর দিল্লিতে তলব করা হয়েছিল।কিন্তু বান্ধবীর চিকিৎসা করাতে তিনি ভিনরাজ্যে থাকায় হাজিরা দিতে পারবেন না বলে ইডিকে জানিয়েছিলেন। এরপর বুধবার তিনি ইডির দফতরে হাজিরা দেন। প্রায় আটঘণ্টা জেরার পর সওয়া ছ’টা নাগাদ ইডির দফতর থেকে বেরোন সুকন্যা।এরপর বৃহস্পতিবারও প্রায় ৬ ঘণ্টা তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালায় ইডি আধিকারিকরা ।এরপর শুক্রবার ফের সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago