খবর লাইভ : আজ দীপান্বিতা কালীপুজো। প্রতি বছরের মতো এবারও প্রচুর ভক্তের সমাগম হয়েছে তারাপীঠের মন্দিরে। নিত্যপুজোর পাশাপাশি শ্যামা রূপে মায়ের আরোধনা করা হবে। করোনা আবহে মন্দিরের দরজা বছর দুয়েক ভক্তবৃন্দদের জন্য বন্ধ থাকলেও এবারে সারারাত খোলা রাখা হবে তারা মায়ের মন্দির। ভক্তবৃন্দদের বিশেষ পুজো দেওয়ার ব্যবস্থাও থাকছে।
আরও পড়ুনঃ স্থলভাগের আরও কাছে সিত্রাং, রাত থেকেই বঙ্গে শুরু বৃষ্টি
সোমবার সকাল থেকেই ভক্ত সমাগম শুরু হয়েছে তারা মায়ের মন্দিরে। পুজোর প্রচলিত রীতি অনুযায়ী, এদিন ভোরে মা তারাকে আর পাঁচটি দিনের মতো স্নান করানো হয়েছে। এরপর অষ্টধাতুর মুখাভরন, মুণ্ডমালা, সোনার অলংকার, ফুল, মালা আর শোলা দিয়ে শ্যামা রূপে সাজানো হয়েছে। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘নাটোরের পুরোহিত ও সেবাইত শ্যামাপুজোর শুভক্ষণে পুজোয় বসবেন। পুজো শেষে মাকে আরতির পাশাপাশি ভোগ নিবেদনও করা হবে। ভোগে পোলাও, খিচুড়ি, মাছ, মাংস, ভাজা মিষ্টি ও পায়েস দেওয়া হবে।’
এদিন বিশেষ পুজো উপলক্ষে সারারাত খোলা থাকবে মন্দিরের দরজা। মোমবাতি ও প্রদীপের আলোয় আলোকময় করে তোলা হয়েছে শ্মশান চত্ত্বর। সেবাইতদের বাড়ির মেয়েরা মন্দিরের চারিদিক প্রদীপ জ্বালিয়ে আলোকিত করে তুলবেন। শ্মশানের চারিদিকে সাধু সন্তরা ভক্তদের মঙ্গল কামনায় যজ্ঞ করবেন। কালীপুজো উপলক্ষে বহু ভক্ত এদিন মানত করে বলি দিয়ে থাকেন মায়ের কাছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…