কলকাতায় ফিরলেন অভিষেক, থাকবেন বাড়ির পুজোয়!

খবর লাইভ : আমেরিকায় চোখের অস্ত্রোপচারের পর কলকাতায় ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এ দিন সকালেই কলকাতায় পৌঁছন তৃণমূল সাংসদ৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালী পুজোতে অংশ নিতেই তড়িঘড়ি ফিরলেন অভিষেক৷ প্রায় ২৫ দিন পর কলকাতায় এলেন তিনি৷

আরও পড়ুনঃ নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলেন বরিস, আজই ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারেন ঋষি সুনক

গত ১২ অক্টোবর আমেরিকার হাসপাতালে অভিষেকের বাঁ চোখে অস্ত্রোপচার করা হয়৷ অভিষেকের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, অস্ত্রোপচারের পর অন্তত চোদ্দ দিন অভিষেককে দীর্ঘ যাত্রার ধকল নিতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা৷ কিন্তু পারিবারিক কালীপুজোতে অংশ নিতেই দ্রুত কলকাতায় ফিরলেন অভিষেক৷
তবে কলকাতায় ফিরলেও অভিষেককে এখন বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে৷ তার মধ্যে অন্যতম, চোখে আগুনের তাপ লাগাতে পারবেন না তিনি৷ তাই এ দিন মুখ্যমন্ত্রীর কালী পুজোয় অংশ নিলেও অন্যান্য বারের মতো যজ্ঞ করতে বসবেন না অভিষেক৷

অভিষেককে দেখতে এ দিন বিমানবন্দরে হাজির হয়েছিলেন বেশ কিছু তৃণমূল নেতা, কর্মী৷ তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন তৃণমূলের শীর্ষ নেতা৷
২০১৬ সালে সিঙ্গুরে দুর্ঘটনার কবলে পড়ে অভিষেকের গাড়ি৷ সেই দুর্ঘটনায় অভিষেকের চোখের নীচে গুরুতর আঘাত লাগে৷ তার পর থেকেই চোখের সমস্যায় ভুগছিলেন অভিষেক৷ এই সপ্তম বার তাঁর চোখে অস্ত্রোপচার করা হল৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago