খবর লাইভ : কিং কোহলির কাঁধে ভর করে গত বিশ্বকাপের মধুর প্রতিশোধ নিলো ভারত। দুর্দান্তভাবে উড়িয়ে দিল পাকিস্তানকে।
এরকম ইনিংস স্বপ্নের জগতেই বোধহয় সম্ভব হয়। ক্রিকেট মাঠে খুব কম ক্রিকেটার চাপের মুখে এমন ইনিংস খেলতে পারেন। তাদের মধ্যে অন্যতম বিরাট কোহলি। সেই কারণেই তিনি জিনিয়াস। এমনটাই মনে করেন বাবর আজম। পাকিস্তানের অধিনায়ক বিশ্বাস করতে পারছেন না নিশ্চিত জেতা ম্যাচ হেরেছে তার দল। মেলবোর্নে ৯০হাজার দর্শকের সামনে শেষ দুটি ওভারে কী করে ভারতের দিকে ম্যাচটা ঘুরে গেল বোঝা কঠিন।
আরও পড়ুনঃ দীপাবলির আগেই দেশে নতুন অধ্যায়ের সূচনা, ৩৬টি স্যালেলাইট নিয়ে পাড়ি দিল ইসরোর সবচেয়ে ভারি রকেট
পাকিস্তানের বাঁহাতি স্পিনার নওয়াজের শেষ ওভার ছিল নাটকীয়। নো বল, ওয়াইড বল সবকিছুই হল। শেষ পর্যন্ত বিরাট কোহলি জিতিয়ে দিলেন। ম্যাচ শেষ রবি শাস্ত্রীকে সাক্ষাৎকার দেওয়ার সময় বাবর আজম বলেন, আমাদের ছেলেরা দুর্দান্ত বল করেছে। আমাদের ওপেনিং জুটি আজ সফল না হলেও বাকি ব্যাটসম্যানরা ১৫৯ পর্যন্ত পৌঁছে দিয়েছিল দলকে।
নিশ্চিত ছিলাম ম্যাচটা আমাদের। কিন্তু বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া যেভাবে জুটি তৈরি করল এবং মঞ্চ করে দিল সেখানেই শেষ পর্যন্ত ম্যাচটা বেরিয়ে গেল। বাবর মনে করেন ভারতের কাছে নয়, বিরাট কোহলির কাছেই এই ম্যাচটা হেরেছে ভারত। একজন জিনিয়াসকে আটকে রাখা কঠিন মেনে নিলেন পাকিস্তান অধিনায়ক।
নিশ্চিত ভারতের হারা ম্যাচ যেভাবে ঘুরিয়ে দিলেন বিরাট, সেটা একমাত্র তার পক্ষেই সম্ভব মনে করেন বাবর। তাই বিপক্ষ শিবিরের অধিনায়ক হলেও কোহলির শ্রেষ্ঠত্ব মেনে নিতে দ্বিধাবোধ করছেন না পাকিস্তান ক্যাপ্টেন। একমাত্র বিরাট কোহলির পক্ষেই এই ম্যাচ বের করা সম্ভব ছিল মনে করেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…