Amitabh Bachchan: আচমকাই পায়ের শিরা কেটে হাসপাতালে বিগ বি!

খবর লাইভ : হাসপাতালে ভর্তি হতে হল বলিউড (Bollywood) শাহেনশাকে। আচমকাই দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)। ৮০ বছর বয়সী এই কিংবদন্তি তাঁর ব্লগে গোটা বিষয়টি সম্পর্কে তার অনুরাগীদের (fans)অবগত করেছেন। তবে আপাতত সুস্থ আছেন অমিতাভ (Amitabh Bachchan)।

সদ্য নিজের ৮০ তম জন্মদিন পালন করেছেন। এখনও শুক্রবারে বলিউডের ছবি মুক্তি মানেই বিগ বি এর ছবি থেকেই যায়। এই বয়সেও সুস্থ শরীরে যেভাবে কাজ করে চলেছেন তিনি তা অবশ্যই তরুণদের কাছেও শিক্ষণীয়। আর সেই মেগাস্টার হাসপাতালে ভর্তি জানা মাত্রই তোলপাড় সোশ্যাল মিডিয়া। কিন্তু ঠিক কী ঘটেছিল? তাঁর ব্লগে অমিতাভ বচ্চন নিজেই লিখেছেন, জুতোর সঙ্গে সংযুক্ত ধাতুর টুকরোর ঘষাতে বাঁ পায়ের শিরা কেটে গিয়ে অনবরত রক্তপাত হচ্ছিল ৷ তাই কোনও রকম ঝুঁকি নিতে চান নি তাঁর চিকিৎসকেরা। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়।

আরও পড়ুনঃ দীপাবলির আগেই দেশে নতুন অধ্যায়ের সূচনা, ৩৬টি স্যালেলাইট নিয়ে পাড়ি দিল ইসরোর সবচেয়ে ভারি রকেট

চিকিৎসকেরা জানিয়েছেন আপাতত দাঁড়িয়ে কোনও কাজ করার অনুমতি দেওয়া হয় নি তাঁকে। ট্রেডমিলে ভর দিয়ে চলাফেরা করতেও নিষেধ করা হয়েছে। যাতে পায়ের উপরে কোনও ভাবে চাপ না পড়ে, সেই দিকে সতর্ক দৃষ্টি দিয়েছেন চিকিৎসকেরা। রক্ত সঞ্চালনে যাতে কোনও সমস্যা না হয় তার জন্যই পায়ে বিশেষ প্রকারের চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago