দীপাবলির আগেই দেশে নতুন অধ্যায়ের সূচনা, ৩৬টি স্যালেলাইট নিয়ে পাড়ি দিল ইসরোর সবচেয়ে ভারি রকেট

খবর লাইভ : ঘড়ির কাঁটায় তখন রাত ১২টা বেজে ৭ মিনিট। অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সবথেকে ভারী রকেটে করে একসঙ্গে ৩৬টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে নজির গড়ল ভারত। ইসরো-র তরফে জানানো হয়েছে, LVM3-M2/OneWeb India-1-এর উপগ্রহের উৎক্ষেপণ সফল হয়েছে। লো আর্থ অরবিটে প্রতিস্থাপনের কাজও সম্পূর্ণ। দীপাবলির উৎসবের আগেই ৫ হাজার ৭৯৬ কেজির পে-লোডের সফল উড়ানের মাধ্যমে মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা করল ভারত।

দেশের সবথেকে ভারী রকেট সম্পর্কে জানুন-

১.LVM3-M2 নামক রকেটটির দৈর্ঘ্য সাড়ে ৪৩ মিটার। এর ওজন ৬৪৪ টন, যা দেশের সবচেয়ে ভারী রকেট।এই রকেটটি জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে(GTO) চার টন ওজনের স্যাটেলাইট স্থাপন করতে সক্ষম।

২.লো আর্থ অরবিটে(LEO) আট টন পেলোড বহনের ক্ষমতা রয়েছে এই রকেটের।

৩.তিন-পর্যায়ের লঞ্চিং সিস্টেমে আছে দুটি সোলিড প্রোপেলার (S200) স্ট্র্যাপ-অন।
৪.কোর স্টেজে রয়েছে L110 তরল পর্যায়ের এবং C25 ক্রায়োজেনিক পর্যায়।
৫.জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণে এই রকেট ব্যবহার করা হয় বলেই এর নাম জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (GSLV)।  GSLV Mk-3 আসলে থার্ড জেনারেশনের রকেট। লো আর্থ অরবিটে (LEO) ওয়ানওয়েব স্যাটেলাইটগুলিকে প্রদক্ষিণ করাই এর মূল কাজ।
উৎক্ষেপণের মাত্র ১৯ মিনিটের মধ্যেই নেটওয়ার্ক অ্যাক্সেস অ্যাসোসিয়েটেড লিমিটেড (OneWeb) -এর ৩৬ টি ছোট ব্রডব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট LEO-র সঙ্গে সংযুক্ত করে দিল ইসরোর ‘গোল্ডেন বয়’। প্রসঙ্গত, OneWeb, Bharat হল ভারতী গ্লোবাল এবং ব্রিটেন সরকারের যৌথ উদ্যোগে তৈরি উপগ্রহ ব্যবস্থা। স্যাটেলাইট কোম্পানি যোগাযোগ পরিষেবা প্রদানের জন্য আর্থ অরবিটে (LEO) প্রায় সাড়ে ছশোটি উপগ্রহের একটি ক্লাস্টার তৈরি করার পরিকল্পনা করছিল। সেই পরিকল্পনামাফিক প্রথমবার প্রায় ছয় টন পেলোড নিয়ে সফল উড়ান GSLV MK-3 -MK2-র।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago