কলকাতা থেকে উদ্ধার ৩৬০০ কেজি পোস্তর খোলা, গ্রেফতার ১

খবর লাইভ : কলকাতায় উদ্ধার হল মাদক তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল। শনিবার আনন্দপুরে একটি গুদামে হানা দিয়ে ৩,৬০০ কিলোগ্রাম পোস্তর খোলা উদ্ধার করে পুলিশ ও এসটিএফ। যা মাদক তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বলে জানা গিয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মাদক কারবারি সুলতান আহমেদ ও তার সহযোগী ফৈয়জ আলমকে।

আরও পড়ুনঃ যোগীরাজ্যে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৪, আহত ৪৫

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার আনন্দপুরে একটি গুদামে হানা দেয় কলকাতা পুলিশ ও স্পেশ্যাল টাস্ক ফোর্স। গুদামে রাখা শতাধিক বস্তা দেখে চক্ষু ছানাবড়া হয়ে যায় পুলিশের। জানা গেছে, মজুত রাখা ১৬৩টি বস্তা থেকে প্রায় ৩,৬০০ কিলোগ্রাম পোস্তর খোলা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া পোস্তর খোলার দাম আনুমানিক ৩০ কোটি টাকা বলে পুলিশের তরফে জানানো হয়েচে।
মাদক তৈরির কাঁচামাল উদ্ধারের পাশাপাশিই মাদক কারবারি সুলতান আহমেদ ও তাঁর সহযোগী ফৈয়াজ আলমকে গ্রেফতার করে পুলিশ। এই কাঁচামাল কোথা থেকে আনা হয়েছিল, আর কোথায়ই বা পাঠানো হচ্ছিল, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার মাদক। সম্প্রতি কাটোয়ায় মাদক উদ্ধার ও মাদক কারবারী গ্রেফতারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago