খবর লাইভ : গত অগস্টে শুভেন্দু অধিকারী প্রথম বার বলেন, ‘‘ডিসেম্বর মাসে এই সরকার কার্যত আর থাকবে না। ২০২৪ সালে বিধানসভা ও লোকসভার নির্বাচন একসঙ্গে হবে। দেখতে থাকুন।’’ এর পরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে গেরুয়া শিবিরের একের পর এক নেতা ‘ডিসেম্বর তত্ত্ব’ শোনাতে শুরু করেন। কিন্তু স্পষ্ট ভাবে তার অর্থ বলেননি কেউই। বিজেপি কর্মীদের মধ্যে তো বটেই নেতাদের মধ্যেও নানা জল্পনা ছিল। বৃহস্পতিবার সেই ধোঁয়াশা খোলসা করলেন শুভেন্দু। আর যে প্রেক্ষাগৃহে তিনি এই মন্তব্য করলেন, সেখানে তাঁর বক্তব্যের মাঝে মাঝেই জমা হওয়া বিজেপি নেতারা ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন।
বৃহস্পতিবার সাতটি মোর্চার রাজ্য নেতৃত্বকে নিয়ে একটি সাংগঠনিক সভা হয় বিধাননগরে পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র (ইজ়েডসিসি)-এর প্রেক্ষাগৃহে। সেখানে বক্তব্য রাখতে গিয়েই আগামী ডিসেম্বরে তৃণমূল সরকারের কী হবে তার ব্যাখ্যা দেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘আমরা জোর গলায় বলেছিলাম পশ্চিমবঙ্গে ডিসেম্বর মাসের পরে এই সরকারটা সরকার হিসাবে থাকবে না। লেম ডাক সরকার হবে।’’ ইংরেজি ‘লেম ডাক’ শব্দের বাংলা করলে দাঁড়ায় ‘অসহায়’, ‘অক্ষম’ বা ‘অভাগা’। তিনি এমন কেন বলছেন তার ব্যাখ্যাও দেন শুভেন্দু। সেই সঙ্গে দাবি করেন এই সরকার যে দুর্বল হয়ে পড়েছে তার নমুনাও ইতিমধ্যে দেখা যাচ্ছে।
শুভেন্দু বলেন, ‘‘আপনারা দেখেছেন, ২০১৪ সালের প্রাথমিক টেট চাকরিপ্রার্থীরা করুণাময়ীর সামনে লাগাতার অনশন, অবস্থান ইত্যাদি করছেন। আপনারা দেখেছেন, পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই একটা লেম ডাক সরকার হয়ে গিয়েছে। নইলে যে সরকারের মালিক বলেন, ‘কথায় কথায় আদালত হস্তক্ষেপ করে আমাদের কাজ করতে দিচ্ছে না’ তাদেরই উলটপূরাণ। সরকার চলে গিয়েছে আদালতে এঁদেরকে (বিক্ষোভকারীদের) তোলার জন্য।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…