আমাদের জন্যই জমি রক্ষা আইন আনতে বাধ্য হয়েছে কেন্দ্র: সিঙ্গুর ইস্যুতে ফের সরব মমতা

খবর লাইভ :”টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে”। মালবাজারে মুখ্যমন্ত্রীর(Chief Minister) এই মন্তব্যকে হাতিয়ার করে বিরোধীরা যখন কুৎসা শুরু করেছে ঠিক সেই সময় পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সিঙ্গুর আন্দোলন(Singur Protest) প্রসঙ্গে স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, “আমাদের একটাই দাবি ছিল জোর করে কৃষকদের দোফসলি, তিনফসলি জমি নেওয়া যাবে না। আমাদের এই আন্দোলনের জন্যই জমি রক্ষা আইন আনতে বাধ্য হয়েছে ভারত সরকার।”

বৃহস্পতিবার জানবাজারে কালীপুজোর উদ্বোধনে গিয়ে সিঙ্গুর ইস্যুতে সিপিএম ও টাটাদের একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আপনারা তাপসী মালিকের মতো মেয়েকে পুড়িয়ে মেরেছেন। কৃষকদের পুড়িয়ে মেরেছেন। টাটারা তো আমাদের বিরুদ্ধে বিজ্ঞাপন দিয়েছিল নির্বাচনের সময়। আমরা কোনওদিন কিছু বলিনি।” এরপরই তিনি বলেন, “আমাদের একটাই দাবি ছিল জোর করে কৃষকদের দোফসলি, তিনফসলি জমি নেওয়া যাবে না। আমাদের এই আন্দোলনের জন্যই জমি রক্ষা আইন আনতে বাধ্য হয়েছে ভারত সরকার। আমরা বাংলায় আজও যদি কিছু করি, সব সময় আগে জমি দাতাদের কথা শুনি।”

এরপর রাজ্যে নয়া আইন মেনে জমি নেওয়ার পদ্ধতির উদাহরণ তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “অনেকে দেউচা-পচামীর সঙ্গে তুলনা করছেন। দেউচার প্রজেক্টে কয়েক লক্ষ ছেলেমেয়ে চাকরি পাবে। এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা কেন্দ্র। গর্ব হওয়া উচিত। আমরা ইতিমধ্যেই প্রায় কয়েকশো ছেলেমেয়েদের চাকরি দিয়েছি ওখানে। তাঁদের বাড়ি করে দেওয়া হচ্ছে। এই শনিবার আরও তিনশো ছেলেমেয়েদের চাকরি দেওয়া হয়।” রাজ্যের শিল্পনীতির উদাহরণ টেনে তিনি আরও জানান, “আমরা জঙ্গলমহল সুন্দরী, ৭২ হাজার কোটি টাকার প্রজেক্ট করছি। ডানকুনি থেকে পানগড়, পানগড় থেকে রঘুনাথপুর পর্যন্ত ট্রেড করিডর হচ্ছে।”

একসুরে কেন্দ্রের মোদি সরকার ও রাজ্যের বিরোধীদের তোপ দেগে তিনি আরও বলেন, “ভারতবর্ষে ৪০ শতাংশ বেকার বেড়েছে। কর্মসংস্থান কমেছে। সেখানে বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়ে গিয়েছে। ৪০ শতাংশ দারিদ্রতা কমে গিয়েছে। আগামীতে আরও হবে। দেখতে থাকুন। ওরা দেখবে আর লুচির মতো ফুলবে। ফানুসের মতো উড়ে যাবে। করার ক্ষমতা নেই বড় বড় কথা।” প্রসঙ্গত, উত্তরবঙ্গ সফর সেরে বৃহস্পতিবার শহরে ফিরে চারটি ক্লাবের পুজো উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেগুলি হল, জানবাজার সম্মিলিত কালী পুজো, ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব, ইন্ডিয়ান ক্লাব ও ভেনাস ক্লাব।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago