খবর লাইভ :গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে মহারাজের বিসিসিআই (BCCI) সভাপতি পদে প্রাক্তন হয়ে যাওয়ার ঘটনা। সৌরভ ভক্ত (Sourav fans) থেকে শুরু করে বাংলার জনগন- কেউই মেনে নিতে পারেননি মহারাজের অপমান। এবার তার সরাসরি প্রভাব পড়ল বিনোদন জগতে (Entertainment Industry)। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বিসিসিআই পদে না থাকায় বন্ধ হলেও টালিগঞ্জে (Tollygung) শুটিংয়ের কাজ।
লর্ডসের বুকে জামা ঘুরিয়ে ব্রিটিশ ভূমিতে দাপট দেখাতে পেরেছিলেন যে বাঙালি তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের দাদাগিরিতে আজও বুঁদ হয়ে আছে আপামর ভারত তথা বিশ্ববাসীও। ১৯৯৬ সালের অভিষেক টেস্টে লর্ডসে শতরান, ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে লর্ডসের বারান্দায় জামা খুলে ঘোরানো – এই সব কিছুই ফ্রেমবন্দী হয়ে রূপলি পর্দায় আসার কাজ শুরু হয়েছিল। স্বপ্ন দেখেছিলেন অভিনেতা পরিচালক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। ছবির নাম রাখা হয়েছিল ‘কলকাতা ৯৬’ (Kolkata 96)। প্রযোজনার দায়িত্বে রানা সরকার (Rana Sarkar)। কিন্তু এক নিমিষে থমকে গেল সব। বাঙালিকে নতুন করে বিশ্বদরবারে পৌঁছে দিয়েছিলেন মহারাজ, সেই মুহূর্তই ছিল অভিনেতা রাহুলের গল্পের কেন্দ্রবিন্দু। এই ছবির হাত ধরে পরিচালক হিসাবে হাতেখড়ি হতে চলেছিল তাঁর। ইচ্ছে ছিল ছেলে সহজকেও একটি চরিত্রে কাজ করাবেন। প্রযোজক বলছেন, লর্ডসের (Lords) মাঠে মহারাজের সেঞ্চুরিকে কেন্দ্র করে শহর কলকাতায় তিন দিন ধরে উন্মাদনা দেখেছিল বাঙালি। সেই মুহূর্তই ফ্রেমবন্দি করতে চেয়েছিলেন রাহুল।সেই সময়ের বেশ কিছু ফুটেজ নিজেই দিয়ে দেবেন বলে জানিয়েছিলেন স্বয়ং মহারাজ। কিন্তু এখন সবটাই অনিশ্চয়তার অন্ধকারে ডুবে গেল। বিসিসিআই (BCCI) থেকে সৌরভের বিদায়ের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল রাহুলের ছবি ‘কলকাতা ৯৬’ এর কাজ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…