ঘুর পথে বাংলা ভাগের ষড়যন্ত্র: বাংলা-বিহারের অংশ নিয়ে নয়া কেন্দ্রশাসিত অঞ্চল!

খবর লাইভ :বাংলাকে ভাঙার নানা ষড়যন্ত্র করেছে বিজেপি (BJP)। কিন্তু বাংলার একতার কাছে হার মেনে এখন কেন্দ্রের ক্ষমতা প্রয়োগ করে বাংলা ভাগের নয়া ফন্দি আঁটছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)! সূত্রে খবর, বাংলা ও বিহারের মোট ১২০টি বিধানসভা কেন্দ্র নিয়ে নয়া কেন্দ্রীয়শাসিত অঞ্চল তৈরি করতে চায় কেন্দ্রের বিজেপি সরকার।

কিছুদিন আগেই বাংলা ও বিহারের বেশ কিছু অঞ্চল পরিদর্শন করেন অমিত শাহ। গিয়েছিলেন বিহারে কিষাণগঞ্জ ও বাংলার জলপাইগুড়ির বেশ কিছু জায়গায়। এরপরেই এই বিষয়ে পদক্ষেপ করতে আধিকারিকদের নির্দেশ দেন তিনি। সূত্রের খবর, বাংলার ৮০টি ও বিহারের ৪০টি বিধানসভা কেন্দ্র নিয়ে এই নয়া কেন্দ্রীয়শাসিত অঞ্চল গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বারবারই বিজেপি মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা নেতারা বাংলা ভাগের দাবি তোলেন। কখনও উত্তরবঙ্গ আবার কখনও পশ্চিমাঞ্চলকে ভাগ করে দেওয়ার ফিকির তোলেন তাঁরা। কিন্তু বাংলায় একতা ও সম্প্রীতির বাতাবরণ। ফলে এইভাবে রাজ্যকে ভাগ করার প্রস্তাবের জেরে এরাজ্যে গেরুয়া শিবিরই একঘরে। অভিযোগ, এবার কেন্দ্রের ক্ষমতা প্রয়োগ করেই নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছে বিজেপি। যেখানে বাংলার তৃমমূলের সরকারের উন্নয়নমূলক কাজের ছোঁয়া পৌঁছচ্ছে রাজ্যের কোণায় কোণায়- সেখানে হঠাই এই সিদ্ধান্ত কেন? বিহারও সম্প্রতি হাত ছাড়া হয়েছে পদ্মশিবিরের। তাদের হঠিয়ে RJD-র সঙ্গে গাঁটছড়া বেধেছে নীতিশের JDU। এই কারণে এই দুটি রাজ্যকে দুর্বল করতেই এই চাল চালতে চাইছেন শাহ! ২০২৪-এর লোকসভা নির্বাচনের বাংলা ও বিহারে যে তাঁদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে তা বুঝতে পেরেছে পদ্মশিবির। সেই কারণেই এই দুটো রাজ্যের অংশ নিয়েই এই কেন্দ্রীয়শাসিত অঞ্চল করার ষড়যন্ত্র বলে মত বিশেষজ্ঞ মহলের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago