খবর লাইভ : বিসিসিআই প্রেসিডেন্ট পদ খোয়ানোর পর থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। সোমবার উত্তরবঙ্গে সফরে যাওয়ার আগে সৌরভের হয়ে ব্যাট ধরেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধও করবেন, যাতে সৌরভকে যেন আইসিসিতে প্রেসিডেন্ট পদে লড়তে দেওয়া হয়। এবার মমতাকে পাল্টা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সৌরভকে নিয়ে আগে কেন ভাবেননি মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারীর দাবি,’শাহরুখ খানের বদলে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হোক।’
আরও পড়ুনঃ বিজয়া সম্মিলনীতে বাবুলকে ঘিরে বিক্ষোভ, কড়া বার্তা তৃণমূল নেতৃত্বের
এদিন সৌরভ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি একটা কথা আপনাদের বলব৷ সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের পক্ষ থেকে বলব, সৌরভ আমাদের গর্ব৷ সৌরভ দক্ষতার সঙ্গে মাঠেও খেলেছে, প্রশাসনেও কাজ করেছে৷ ও বিসিসিআই-এর সভাপতি ছিল৷ আদালত একটা অর্ডার দিয়েছিল, যাতে তিনবছরের টার্ম ওঁকেও দেওয়া হয়েছিল, আরও একজন পেয়েছিলেন৷ অমিত শাহের ছেলে৷’
বিসিসিআই প্রেসিডেন্ট পদ খোয়ানোর পর থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। সোমবার উত্তরবঙ্গে সফরে যাওয়ার আগে সৌরভের হয়ে ব্যাট ধরেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধও করবেন, যাতে সৌরভকে যেন আইসিসিতে প্রেসিডেন্ট পদে লড়তে দেওয়া হয়। এবার মমতাকে পাল্টা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সৌরভকে নিয়ে আগে কেন ভাবেননি মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারীর দাবি,’শাহরুখ খানের বদলে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হোক।’
এদিন সৌরভ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি একটা কথা আপনাদের বলব৷ সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের পক্ষ থেকে বলব, সৌরভ আমাদের গর্ব৷ সৌরভ দক্ষতার সঙ্গে মাঠেও খেলেছে, প্রশাসনেও কাজ করেছে৷ ও বিসিসিআই-এর সভাপতি ছিল৷ আদালত একটা অর্ডার দিয়েছিল, যাতে তিনবছরের টার্ম ওঁকেও দেওয়া হয়েছিল, আরও একজন পেয়েছিলেন৷ অমিত শাহের ছেলে৷’
এর পরেই প্রধানমন্ত্রীকে অনুরোধ করার কথা বলেন মমতা, ‘‘আমি প্রধানমন্ত্রীকে একান্ত অনুরোধ করব, সৌরভকে যেন আইসিসিতে প্রেসিডেন্ট পদে লড়তে দেওয়া হয়৷ তাঁকে বঞ্চনা করা হয়েছে৷ কেন? ওঁর দোষ কী! সৌরভ, তোমার জন্য আমারা গর্বিত৷’’
এরপরই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে আসরে নামেন শুভেন্দু অধিকারী। সৌরভের পরিবর্তে কেন মমতা বন্দ্যোপাধ্যায় শাহরুখ খানকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছেন তা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের বিরোধী দলনেতা। ফলে সৌরভকে নিয়ে অব্যাহত থাকল রাজনৈতিক তরজা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…