খবর লাইভ : বিশ্বকাপের দলে তাঁর থাকারই কথা নয়। যশপ্রীত বুমরার চোট তাঁকে দলে ফিরিয়ে আনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সোমবারের ম্যাচে ১৯ ওভার পর্যন্ত তাঁকে বল করতেও দেখা যায়নি। শেষ ওভারে যখন ১১ রান বাকি তখন তিনি এলেন, ৩টি উইকেট নিলেন এবং ভারতকে ম্যাচ জেতালেন। মহম্মদ শামি যেন ফিরলেন ফিনিক্সের মতো।
আরও পড়ুনঃ চাকরি চেয়ে ফের রাস্তায় ২০১৪’র টেট উত্তীর্ণ প্রশিক্ষিত চাকরিপ্রার্থীরা
এ বারের বিশ্বকাপেও তাঁর জায়গা হত না। বুমরা চোট পাওয়ায় যেন পড়ে পাওয়া চোদ্দ আনার মতো সুযোগ পেয়েছেন। বাংলার জোরে বোলার প্রস্তুতি ম্যাচের একটি ওভারেই বুঝিয়ে দিলেন, সেই সুযোগের সদ্ব্যবহার করবেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে চাপের মুহূর্তে ম্যাচ উইনিং ওভার করে দলকে জিতিয়ে নিজেকে আরও একবার প্রমাণ করলেন মহম্মদ শামি।
ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্ততি ম্যাচে প্রথমে ব্যাট করে ১৮৭ রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া। সেই রান তাড়া করতে নেমে শেষ ওভারে ব্যাগি গ্রিনদের দরকার ছিল ১১ রান। অস্ট্রেলিয়ার হাতে তখনও ৪ উইকেট। গোটা ম্যাচে বল না করলেও শেষ ওভারে শামির হাতে বল তুলে দেন রোহিত শর্মা। আর প্রবল চাপের মুহূর্তে শেষ ওভারের ৬টি বলেই শামি বুঝিয়ে দিলেন বুমরাহের বদলি হিসেবে একমাত্র দাবিদার তিনিই।
শামি শেষ ওভারের তৃতীয় বলে আউট করেন প্যাট কামিন্সকে। বাউন্ডারি লাইনে অবিশ্বাস্য ক্যাচ ধরেন কোহলি। ওভারে চতুর্থ বলে রান-আউট হয়ে মাঠ ছাড়েন অ্যাস্টন অ্যাগার। ১৯.৫ ওভারে জোশ ইংলিশকে বোল্ড করেন শামি। ম্যাচের শেষ বলে কেন রিচার্ডসনকে বোল্ড করেন শামি। ভারতীয় তারকা পেসারের আগুনে বোলিংয়ে ১৮০ রানেই শেষ হয়ে যায় অ্যারন ফিঞ্চের দলের ইনিংস। একটি রান আউট সহ ওভারে পড়ে চারটি উইকেট।
প্রসঙ্গত, ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। কেএল রাহুলের ৫৭ ও সূর্যকুমার যাদবের ৫০ রানের অনবদ্য ইনিংসের সৌজন্যে ১৮৬ রানের লড়াকু টোটাল করে টিম ইন্ডিয়া। এছাড়া দীনেশ কার্তিক ২০, বিরাট কোহলি ১৯ ও রোহিত শর্মা ১৫ রান করেন। রান তাড়া করতে নেমে অ্যার ফিঞ্চ ৭৬ রানের অধিনায়কোচিত ইনিংল খেললেও দলকে জয় এনে দিতে পারেননি। এছাড়া ৩৫ করেন মিচেল মার্শ ও ২৩ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…