কাঁথি কলেজে বিল্ডিং দুর্নীতির মামলায় অধ্যক্ষকে টানা জিজ্ঞাসাবাদ

খবর লাইভ : কাঁথি প্রভাত কুমার কলেজে বিল্ডিং দুর্নীতির মামলা নিয়ে নাজেহাল কলেজ কর্তৃপক্ষ। আদালতের নির্দেশে শুক্রবার তদন্তে এলেন ৫ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন পূর্ব মেদিনীপুর অতিরিক্ত জেলা শাসক শ্বেতা আগারওয়াল, কাঁথির মহকুমা শাসক রেনু সোগান, তমলুকের ইঞ্জিনিয়ার সহ আরও দুই জন।

আরও পড়ুনঃ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর মধ্যে ৪২ জনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

কলেজের অধ্যক্ষ অমিত কুমার দে কে প্রায় ঘণ্টা দুয়েক জিজ্ঞাসাবাদ করেন তারা। জানা গিয়েছে, কলেজ বিল্ডিং নির্মাণে টেন্ডার কিভাবে ডাকা হয়েছিল, কাদের বরাত দেওয়া হয়েছিল এবং সঠিক সময়ে সেই কাজ শেষ হয়েছিল কিনা, এমন নানান প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, ২০১৭ সালের কাঁথি প্রভাত কুমার কলেজে বিল্ডিং নির্মাণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কোন টেণ্ডার ছাড়াই বিল্ডিং নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ। বিল্ডিং নির্মাণের অনৈতিক অভিযোগ তুলে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন আইনজীবী আবু সোহেল। কলেজের বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলেন। মামলা অনুযায়ী তদন্ত শুরু করে কাঁথি থানার তদন্তকারীরা।
এরপর হাইকোর্ট নির্দেশ দেন পূর্ব মেদিনীপুর জেলাশাসকের তদন্ত করে আগামী ১৮ অক্টোবরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেন আদালত। এরপর পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি ৫ সদস্যের একটি প্রতিনিধি দল তৈরি করে তদন্ত শুরু করে।
মূলত যার বিরুদ্ধে অভিযোগ তিনি শিশির পুত্র সৌমেন্দু অধিকারী। কাঁথি প্রভাত কুমার কলেজের বিল্ডিং নির্মাণে তৎকালীন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ছিলেন সৌমেন্দু অধিকারী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago