খবর লাইভ :তাপস রায়কে কটাক্ষ করে সুদীপ বলেছিলেন ‘হাতি চলে বাজার…৷’ এ দিন পাল্টা সুদীপকে পরাশ্রয়ী, দুর্নীতি গ্রস্ত বলে পাল্টা আক্রামণ করেছেন তাপস রায়৷ কলকাতা উত্তরের সাংসদকে উদ্দেশ করে বরানগরের বিধায়কের আরও কটাক্ষ, ‘আমরা সাদা হাতি, অনুৎপাদক নই৷ আমরা দলের ডোবারম্যান, গ্রে হাউন্ড৷ দলকে সতর্ক করি, শত্রু দেখলে তে়ড়ে যাই৷’
শুধু সুদীপকে দুর্নীতি গ্রস্ত, পরাশ্রয়ী বলেই থামেননি ক্ষুব্ধ তাপস৷ সুদীপ বন্দ্যোপাধ্যায় যেভাবে নরেন্দ্র মোদি, ওম বিড়লাদের সঙ্গে সখ্যতা রাখেন এবং তাঁদের প্রশংসা করেন, সেই প্রসঙ্গ তুলেও প্রবীণ তৃণমূল সাংসদের দলের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন তাপস ৷ যেভাবে দুই নেতা প্রকাশ্যেই পরস্পরকে আক্রমণ করছেন, তা ক্রমশই তৃণমূলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে৷
সুদীপ- তাপস সংঘাতের সূত্রপাত কয়েকদিন আগে৷ বিজেপি-র উত্তর কলকাতার নবনিযুক্ত সভাপতি তমোঘ্ন ঘোষের পরিবারের সঙ্গে সুদীপের ঘনিষ্ঠতার প্রসঙ্গ তুলে প্রথমে সরব হন তাপস৷ অভিযোগ করেন, তমোঘ্ন ঘোষের বাড়ির দুর্গা পুজোয় একই সঙ্গে হাজির ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী৷
তাপস রায়ের এই আক্রমণের পাল্টা জবাব দিতে গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বলেছিলেন, ‘হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার৷ আমি দিল্লিতে যে সব বৈঠক করি, সেখানে সামনে নরেন্দ্র মোদি বসে থাকেন৷ আমি কারও সঙ্গে লুকিয়ে বৈঠক করি না৷’
এ দিন পাল্টা সুদীপকে জবাব দিয়ে তাপস বলেন, ‘আমিও কিন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায় টন্দ্যোপাধ্যায়ের কথার জবাব দেওয়ার জায়গায় নেই৷ আমিও পাঁচ বারের বিধায়ক, দশ বছরের কাউন্সিলর৷’ রোজভ্যালি কাণ্ডে জেলে যেতে হয়েছিল সুদীপকে৷ সেই প্রসঙ্গে সুদীপকে খোঁচা দিয়ে তাপস আরও বলেন, ‘আমি দুর্নীতিগ্রস্ত, হেফাজতে থাকা লোক নই৷ কোনও ব্ল্যাক স্পট নেই৷ আর এই প্রবাদ ব্যবহার করবেন না৷ আমরা সাদা হাতি, অনুৎপাদক নই৷ আমরা দলের ডোবারম্যান, গ্রে হাউন্ড, গ্রেট ডেন৷ আমরা দলকে সতর্ক করি, শত্রু দেখলে তেড়ে যাই৷’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…