‘বীর সৈনিক’ জুমকে শেষ শ্রদ্ধা ভারতীয় সেনার

খবর লাইভ : কফিনবন্দি দেহটার সামনে তখন সেনা নায়করা কপালে হাত দিয়ে স্যালুট জানাচ্ছেন। সেনা আধিকারিক বলছেন, তার নিষ্ঠা, দেশের জন্য আত্মত্যাগ সব ব়্যাঙ্কের সেনাকে সাহস যোগাবে। কেউ সম্বোধন করছেন বীর সৈনিক বলে। জঙ্গি ডেরায় ঢুকে দুটি গুলি খেয়েও আক্রমণ থামায়নি সে। যতক্ষণ পর্যন্ত শরীরের রক্ত বেরিয়ে অচেতন না হয়ে পড়ছে লড়াই করে গিয়েছে। জুম নামে উচ্চ প্রশিক্ষিত ওই কুকুরটির সাহস দেশের মানুষের অভিনন্দন কুড়িয়েছে আগেই। প্রার্থনা করেছিল সবাই। তবু হাসপাতালে শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার মৃত্যু হওয়া সেই সাহসী সৈনিক জুমকে শেষ শ্রদ্ধা জানানো হল মহা সমারোহে। সেনা বাহিনীর উচ্চ পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে শ্রীনগরে শুক্রবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ ফের হাইকোর্টে টেট নিয়ে মামলা, নিয়োগ ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা

সেনাবাহিনীর ২৯টি কুকুরের ইউনিটও তাকে অভিবাদন জানায়। এই সপ্তাহে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় একটি অভিযানে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয় সে। সেই ঘটনায় তার জন্য লস্কর-ই-তইবার দুই জঙ্গিকে নিকেশ করতে সুবিধা হয় জওয়ানদের। শ্রীনগরে প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল এমরন মুসাভি এদিন জানিয়েছেন, বাদামিবাগ ক্যান্টনমেন্টে চিনারওয়ার মেমোরিয়ালে বীর সৈনিক জুমকে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে উচ্চ পদস্থ সেনা আধিকারিকরা হাজির ছিলেন। দুবছর বয়স থেকেই জুম বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনে অংশ নিয়েছে। গত সোমবার টাংপাওয়াতে জঙ্গিদের অবিরাম গুলিবৃষ্টির মধ্যে ঢুকে পড়ে জখম হয়েছিল কুকুরটি। ক্ষিপ্রতা, সাহস, লুকিয়ে শত্রু ডেরায় ঢুকে পড়ার ক্ষেত্রে তার অসামান্য দক্ষতা ছিল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago