খবর লাইভ : এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল (India Team)। বৃহস্পতিবার সেমিফাইনালে থাইল্যান্ডকে (Thailand) হারিয়ে ফাইনালের টিকিট পাঁকা করলেন হরমনপ্রীত কৌররা। এদিন থাইল্যান্ডকে ৭৪ রানে হারায় ভারতের প্রমিলা ব্রিগেড। ম্যাচের সেরা শেফালি ভর্মা। আগামি শনিবার ফাইনালে ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা।
আরও পড়ুনঃ এবার হিজাব মামলায় নজিরবিহীন মোড়, সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ভিন্ন রায়
ম্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় থাইল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেটে হারিয়ে ১৪৮ রান করে ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন শেফালি ভর্মা। ৪২ রান করেন তিনি। ৩৬ রান করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ১৩ রান করেন স্মৃতি মান্ধানা।
জবাবে ব্যাট করতে নেমে ৭৪ রানেই গুটিয়ে যায় থাইল্যান্ডের ইনিংস। থাইল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন বোচাথাম এবং অধিনায়ক চাইওয়াই। ভারতের হয়ে তিন উইকেট নেন দীপ্তি শর্মা। দুটি উইকেট নেন রাজশ্রী গায়কোওয়াড। একটি করে উইকেট নেন রেনুকা সিং, স্নেহ রানা এবং শেফালি ভর্মা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…