খবর লাইভ : রাষ্ট্রপুঞ্জে রাশিয়া-বিরোধী প্রস্তাবে ভোট দিল নয়াদিল্লি। প্রায় একই সঙ্গে আজ অস্ট্রেলিয়ায় সফররত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, “যে ভাবে নিরীহ মানুষের প্রাণ নেওয়া হচ্ছে এবং পরিকাঠামোগুলিকে নিশানা করা হচ্ছে, তা বিশ্বের কোনও প্রান্তই মেনে নেবে না।”
আরও পড়ুনঃ পুজোতে পাশে থাকে না সরকার, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্নার ডাক রূপান্তরকামীদের
কূটনৈতিক সূত্রের বক্তব্য, পরিস্থিতি ক্রমশ এতটাই অগ্নিগর্ভ হয়ে উঠছে যে, রাষ্ট্রপুঞ্জে অন্ধের মতো রাশিয়ার প্রতি আনুগত্যের বার্তা বার বার দিয়ে যাওয়াটা তুল্যমূল্য বিচারে ভারতের পক্ষে প্রবল বিড়ম্বনার। রাশিয়া এবং আমেরিকার মধ্যে ভারসাম্যের কূটনীতি অবশ্যই বহাল রাখা হচ্ছে।
গতকালই জয়শঙ্কর বলেছিলেন, আমেরিকা এবং পশ্চিমের দেশগুলি যখন ভারতকে অস্ত্র সরবরাহ বন্ধ রেখেছিল, সেই বিপদের দিনে মস্কোই পাশে ছিল নয়াদিল্লির।
ইউক্রেনের চারটি অঞ্চলকে অবৈধ ভাবে রাশিয়ায় সংযুক্তির নিন্দা প্রস্তাবের খসড়া রাষ্ট্রপুঞ্জে প্রস্তুত করা হয়েছিল গত রাতে। রাশিয়া সেই প্রস্তাবে ভোটাভুটির জন্য গোপন ব্যালটের দাবি জানায়। রাশিয়ার সেই দাবি প্রত্যাখ্যান করে গোপন ব্যালটের বিরুদ্ধেই ভোট দিয়েছে ভারত। সঙ্গে একশোটিরও বেশি দেশ।শুধুমাত্র ১৩টি দেশ রাশিয়ার পক্ষে ছিল। ১০৭টি দেশ রাশিয়ার বিপক্ষে। ৩৯টি দেশ ভোটদানে বিরত ছিল। হার অবশ্যম্ভাবী জেনেই এখানে রাশিয়া ও চিন ভোট দেয়নি বলে কূটনৈতিক মহলের ব্যাখ্যা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…