খবর লাইভ : মোমিনপুর সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে এলাকায় শান্তি ফিরেছে এবং জারি রয়েছে ১৪৪ ধারা। বুধবার একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। যে কোনও সমস্যায় ১০০ ডায়ালের পরামর্শ দিলেন তিনি।
মোমিনপুরের ঘটনায় এবার SIT গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারের নেতৃত্বে এই SIT গোটা ঘটনার তদন্ত করবে। পরবর্তী শুনানিতে SIT-কে যাবতীয় রিপোর্ট জমা করতে বলা হয়েছে। এলাকায় বিস্ফোরকের ব্যবহার করা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হবে। প্রমাণ মিললে আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যের রিপোর্ট দেখে NIA তদন্তের প্রয়োজন রয়েছে কিনা তা সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে আদালত। তবে NIA তদন্ত হবে কিনা, তা নিয়ে কলকাতা হাইকোর্ট কোনও মতামত দেবে না বলেও জানানো হয়েছে।
মোমিনপুর এবং একবালপুরে লক্ষ্মীপুজোর দিন রাত থেকে সমস্যা তৈরি হয়েছিল। বিষয়টি স্বীকার করলেন কলকাতার নগরপাল। তিনি বলেন, “ওই এলাকায় অশান্তি তৈরি হয়েছিল। তবে বর্তমানে সেখানে শান্তি ফিরেছে। এখনও পর্যন্ত ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় এখনও ১৪৪ ধারা জারি রয়েছে। মাত্র দু’জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা করানো হয়েছে। পাঁচ থেকে ছ’টি দোকান পুড়ে গিয়েছিল। তবে আর কোনও ক্ষয়ক্ষতি হয়নি।” একইসঙ্গে বিনীত গোয়েল বলেন, “আমরা ওই এলাকার সকল বাসিন্দাদের পরামর্শ দিচ্ছি, যে কোনও সমস্যায় ১০০ ডায়াল করুন।”
মোমিনপুরের ঘটনায় এবার SIT গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারের নেতৃত্বে এই SIT গোটা ঘটনার তদন্ত করবে। পরবর্তী শুনানিতে SIT-কে যাবতীয় রিপোর্ট জমা করতে বলা হয়েছে। এলাকায় বিস্ফোরকের ব্যবহার করা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হবে। প্রমাণ মিললে আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যের রিপোর্ট দেখে NIA তদন্তের প্রয়োজন রয়েছে কিনা তা সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে আদালত। তবে NIA তদন্ত হবে কিনা, তা নিয়ে কলকাতা হাইকোর্ট কোনও মতামত দেবে না বলেও জানানো হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…