ধর্ষণের অভিযোগে আইপিএল তারকাকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

খবর লাইভ : ধর্ষণের অভিযোগে বিদ্ধ নেপালের জাতীয় দলের নির্বাসিত ক্রিকেটার এবং প্রাক্তন অধিনায়ক সন্দীপ লামিচানেকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল কাঠমাণ্ডু ডিসট্রিক্ট কোর্ট। ধর্ষণের অভিযোগের তদন্ত আরও গভীর ভাবে করার জন্য এমন নির্দেশ দিয়েছে আলাদত।

আরও পড়ুনঃ বিসিসিআইয়ে কেন ব্রাত্য সৌরভ? উঠছে প্রশ্ন

অগস্টে লামিছানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে সেপ্টেম্বরে লামিছানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সেই গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই ৬ অক্টোবর নেপালের রাজধানী কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি নামার সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
লামিছানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা যখন জারি করা হয় তখন ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছিলেন তিনি এবং সেই সময়েও নেপালের জাতীয় দলের অধিনায়ক হিসেবে বহাল ছিলেন তরুণ ক্রিকেটারটি।

গত মাসে নেপালের ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি বিজ্ঞপ্তিতে জানায়, তাঁর বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ উঠেছে সেই তদন্তের সহযোগীতা করার জন্য লামিছানেকে সাসপেন্ড করেছে বোর্ড। যদিও নেপাল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সঙ্গে দূরভাষ যন্ত্রে আলোচনার সময়ে লামিছানে নিজের উপর লাগা সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং নিজেকে নির্দোষ বলে দাবি করেন। একটি মিডিয়া রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়। নেপালের ক্রিকেটে সন্দীপ লামিছানের মতো দক্ষ ক্রিকেটার এর আগে আসেনি। তিনি আপিএল-এর দল দিল্লি ক্যাপিটলসের হয়ে খেলেছেন ২০১৮ সালে। এ ছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তের টি-২০ লিগে খেলেন সন্দীপ। নেপাল ক্রিকেটের মুখ তিনি।

নিজেকে ষড়যন্ত্রের শিকার দাবি করে তিনি আগে বলেছিলেন, “আমি জানি আমি ষড়যন্ত্র এব ভুল অভিযোগের মধ্যে দিয়ে কঠিন সময়ের মধ্যে যাচ্ছি। আমি আইনি পরামর্শ নেব এবং বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রয়েছে আমার। আমি নিশ্চিত আমি বিচার পাব এবং দ্রুত ক্রিকেট মাঠে ফিরতে পারব। “

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago