খবর লাইভ : ভালবাসার (Love) স্পর্শেই মৃত্যুর হাতছানি। প্রেমিকার আদর সহ্য করতে পারল না প্রেমিক। উত্তেজনা আর যৌ*ন কামনার বশেই একে অন্যকে গলায় কামড় দিয়ে হিংস্র যৌ*নতা। আর তাতেই সব শেষ। মৃত প্রেমিকের নাম জুলিও ম্যাকিয়াস গঞ্জালেজ (Julio Macias Gonzalez)।
আরও পড়ুনঃ জানুয়ারিতেই নিয়োগ বিজ্ঞপ্তি, টেট উত্তীর্ণদের আবেদন করতে বললেন পর্ষদ সভাপতি
পাশ্চাত্যে ‘আদরের দাগ’ পরিচিত ‘হিকি’ নামে। আর সেই হিকির জেরেই ১৭ বছরের প্রেমিকের মৃত্যু। ২০১৬ সালের অগস্ট মাসে মেক্সিকো সিটির (Mexico City) বাসিন্দা জুলিও তাঁর ২৪ বছর বয়সি বান্ধবীর সঙ্গে একটি মনোরম এবং রোম্যান্টিক মুহূর্ত কাটানোর পর বাড়ি ফিরে আসেন।কিন্তু বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ডিনার টেবিলে বসেই হঠাৎই খিঁচুনি শুরু হয় জুলিওর। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করিয়েও তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁর। পরিবারের সদস্যদের চিকিৎসকরা জানিয়েছিলেন, প্রেমিকার দেওয়া ‘আদুরে কামড়ে’ জুলিওর গলায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল। সেই জমাট বাঁধা রক্ত তরল রক্তের সঙ্গে বাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছনোর পরই জুলিওর ব্রেন স্ট্রোক হয়। চিকিৎসকেরা দীর্ঘ সময়ের হিকির কারণে ক্যারোটিড ধমনীর উপর সরাসরি চাপ পড়তে পারে। এর ফলে রক্তনালির দেওয়াল ছিঁড়ে যেতে পারে এবং রক্ত জমাট বেঁধে যেতে পারে। এই জমাট বাঁধা রক্ত মস্তিষ্কে গিয়ে ব্রেন স্ট্রোকের দিকে ঠেলে দিতে পারে। প্রেমিকের মৃত্যুর পর থেকে প্রেমিকা পলাতক হয়ে যায় বলে জানা যায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…