মা–মেয়ে, দু’জনের সঙ্গে ঘনিষ্ঠতাতেই অয়ন খুন !

খবর লাইভ : অয়ন মণ্ডল খুনের ঘটনায় নয়া মোড় নিয়েছে। হরিদেবপুরে অয়ন মণ্ডল খুনে পরতে পরতে বেরিয়ে আসছে নানা তথ্য। আর ততই পুলিশের কপালে ভাঁজ পড়েছে। এখনও পর্যন্ত তদন্তে জানা গিয়েছে, গোটা খুনের নীল নকশা ছিল অয়ন মণ্ডলের বান্ধবীর মায়ের। এমনকী তারপর কীভাবে দেহ লোপাট করা হবে—তার পরিকল্পনা সাজিয়ে দেন বান্ধবীর বাবা। দফায় দফায় জেরায় এই তথ্য পেয়েছে পুলিশ।

আগেই অয়নের বাবা অমর মণ্ডল দাবি করেছিলেন, মা–মেয়ে, দু’জনের সঙ্গেই ঘনিষ্ঠতার সম্পর্ক ছিল তাঁর ছেলে অয়নের। এবার সেই দাবি করছে পুলিশও। তদন্তে নেমে পুলিশ ত্রিকোণ প্রেমের তথ্য হাতে পেয়েছে। আর এই ত্রিকোণ সম্পর্কের জেরেই খুন হয়েছেন অয়ন মণ্ডল বলে প্রমাণ পেয়েছে পুলিশ।
বিজয়া দশমীর রাতে অয়ন মণ্ডলকে পরিকল্পনামাফিক বাড়িতে ডেকে ইট, বাঁশ–রড দিয়ে মারধর করে খুন করা হয়। মেয়ের সঙ্গে আট বছর প্রেমের সম্পর্ক ছিল অয়নের। একদিন মেয়ে বাড়ি না থাকা অবস্থায় সেখানে পৌঁছয় অয়ন। তখন অয়নকে বাড়িতে ঢুকিয়ে সম্পর্কে জড়িয়ে ধরেন বান্ধবীর মা রিমা জানা। তারপর থেকেই বান্ধবীর মায়ের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। আর প্রীতি বাড়িতে না থাকলে সেখানে যেত অয়ন। আবার প্রীতির সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলত অয়ন।
জানা গিয়েছে, মৃতদেহ লোপাটের সঙ্গে সঙ্গেই অয়নের মোবাইল সুইচড অফ করে ফেলে দেওয়া হয় জলে। আর এই খুন করে ওড়িশায় আত্মীয়ের বাড়িতে গা–ঢাকা দেয় নিহতের বান্ধবীর ভাইয়ের এক বন্ধু। যাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে এসেছে।
সূত্রের খবর, ঘটনার দিন রাতেই বান্ধবী প্রীতির সঙ্গে অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলেন মা রিমা জানা। মায়ের সঙ্গেও অয়নের সম্পর্কও ছিল। তাই এই দৃশ্য তিনি মেনে নিতে পারেননি। তখন ভাইকে ডেকে আনেন মা। তারপর ভাই তার বন্ধুদের ডেকে গোটা অপারেশনটি চালায় বলে উল্লেখ রয়েছে পুলিশের রিপোর্টে।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের দেহে বড় কোনও আঘাতের চিহ্ন নেই। শনিবার ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আর পরিবারের অভিযোগ, বিজয়া দশমীর দিনই খুন করা হয়েছে অয়নকে। ভোঁতা অস্ত্র দিয়ে আঘাতের জেরেই মৃত্যু হয়েছে। বান্ধবীর ১১ বছরের ভাই আঘাত করে অয়নকে। তবে কীভাবে যুবকের দেহ হরিদেবপুর থেকে মগরাহাট গেল?‌ তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago