জলকামান দিয়ে মণ্ডপেই বিসর্জন কলকাতার ৪৩ ফুটের বিশাল প্রতিমা !

খবর লাইভ : টালা প্রত্যয়-এর পুজোর ইতিহাসে এই প্রথমবার প্রতিমা বিসর্জন হল পুজো মণ্ডপেই। ৪৩ ফুটের বিশাল প্রতিমা কৃত্রিম জলাশয় তৈরি করে জলকামানের মাধ্যমে প্রতিমা গলিয়ে ফেলা হলো সেই জলাশয়ে। অভিনব এই বিসর্জন দেখতে শুক্রবার সন্ধ্যায় মানুষের ঢল নামে পুজো মণ্ডপে। কলকাতা পুরসভা এবং দমকল বিভাগের সহযোগিতায় নিরঞ্জনের গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হল। মূলত গঙ্গাকে দূষণের হাত থেকে বাঁচাতেই তাদের এই ভাবনা বলে জানিয়েছেন পুজো কমিটির উদ্যোক্তারা।

আরও পড়ুনঃ হরিদেবপুর কাণ্ডে নয়া তথ্য, মত্ত অবস্থায় বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন অয়ন মণ্ডল!

যে পরিবেশের উপর আমার প্রত্যেকে নির্ভরশীল সেই পরিবেশ রক্ষা করা তো দূরের কথা, তার ধ্বংসলীলা আমরা নিজেরাই করে চলেছি অবলীলায়। আমরা বারে বারে ভুলে যাই যে সর্বোৎকৃষ্ট তকমা গায়ে লাগাতে গেলে তার মতো কাজও করতে হবে। এ বার সেই সময় এসেছে। মূলত এই ভাবনা থেকেই শুক্রবার উত্তর কলকাতার টালা প্রত্যয়ের দুর্গা পুজোয় এবারের নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হল এমন অভিনব পদ্ধতিতে।

পরিবেশ দূষণ, গ্লোবাল ওয়ার্মিং আজ যখন প্রায় চূড়ান্ত সময় পৌছে গিয়েছে তখন এই বেসরকারি সংস্থার দায় ও দায়িত্ব এসে দাঁড়ায় পরিবেশের পাশে দাঁড়ানোর। তিলোত্তমার অতি পরিচিত দুর্গাপুজো কমিটি টালা প্রত্যয় এবং তাদের শিল্পী সুশান্ত পাল এই বছর যে অভিনব ভাবে বিসর্জনের কথা ভেবেছেন তার পক্ষে থাকার জন্য এগিয়ে এসেছে এই সংস্থাটিও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago