খবর লাইভ : ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) এই মুহূর্তে রয়েছেন উত্তরাখণ্ডের আউলি মিলিটারি স্টেশনে। আর সেখান থেকেই তিনি সেনাদের প্রশংসায় পঞ্চমুখ হলেন।
কার্যত সেনাদের তিনি দেশের গর্ব বলে অভিহিত করেছেন। সেনাদের প্রশংসায় রাজনাথ সিং বলেন, সেনাদের হাতে দেশ সুরক্ষিত আছে বলে নিশ্চিত থাকা যায়। সশস্ত্র সেনারাই আমাদের দেশের গর্ব। আউলি মিলিটারি স্টেশনে রাজনাথ সিংয়ের সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্য সেনা অধিকারিক মনোজ পান্ডে। রাজনাথ সিং এদিন শস্ত্র পূজায় উপস্থিত ছিলেন।
আউলি মিলিটারি স্টেশনে যুদ্ধে ব্যবহৃত উন্নত প্রযুক্তির অস্ত্রশস্ত্রগুলিকে এদিন পুজো করা হয়। প্রসঙ্গত, আজকে দশেরা। পুরাণ অনুযায়ী ভগবান রাম একটানা যুদ্ধের পর আজ রাবণ বধ করেছিলেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আউলি মিলিটারি স্টেশনে উপস্থিত হয়েছেন সেনাদের সঙ্গে দশেরা পালন করবেন বলে। দুদিনের সফরে তিনি আউলি গিয়েছেন। এরপর তিনি বদ্রীধাম যাবেন এবং বদ্রীনাথ মন্দিরে পৌঁছাবেন। নিঃসন্দেহে প্রতিরক্ষা মন্ত্রীর রাজনাথ সিং এর উপস্থিতি সেনাদের উদ্দীপিত করবে বলে মনে করা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…