খবর লাইভ : মুম্বইয়ের একটি গোডাউন থেকে 50 কেজি মাদক বাজেয়াপ্ত করেছে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো (Drugs Recovered in Mumbai) ৷ মেফেড্রোন (Mephedrone) নামে ওই বিপুল পরিমাণ মাদকের আন্তর্জাতিক বাজারে দর প্রায় 120 কোটি টাকা বলে জানা গিয়েছে (NCB Seizes Rs 120 crore Worth Drugs) ৷ ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁদের মধ্যে একজন এয়ার ইন্ডিয়ার প্রাক্তন পাইলট বলে জানা গিয়েছে (Air India Pilot Involves in Drug Smuggling) ৷ শুক্রবার এনসিবি’র এক আধিকারিক এই তথ্য দিয়েছেন ৷ অন্যদিকে, গুজরাতের জামনগরেও গত 3 অক্টোবর 10 কেজি মেফেড্রোন মাদক উদ্ধার করেছে এনসিবি ৷
এদিন সকালে এনসিবি’র ডেপুটি ডিজি জানান, একটি সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এনসিবি’র একটি দল দক্ষিণ মুম্বইয়ের এসবি রোডের বন্দর এলাকায় অভিযান চালায় ৷ সেখানে একটি গোডাউন থেকে 50 কেজি মেফেড্রোন মাদক বাজেয়াপ্ত করা হয়েছে ৷ যার আনুমানির বাজারমূল্য 120 কোটি টাকা ৷ সেখান থেকে মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের মধ্যে একজন এই চক্রের মাথা ৷ তাঁর নাম সোহাইল গফর মাহিদা ৷ তিনি এয়ার ইন্ডিয়ার প্রাক্তন পাইলট বলে জানা গিয়েছে ৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…