মাল নদীতে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ৮, এখনও নিখোঁজ অনেকে!

খবর লাইভ : জলপাইগুড়িতে বিসর্জন দিতে গিয়ে মাল নদীতে হড়পা বানে ভেসে গিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৷ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ১৫ জন৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মৃতদের পরিবারের উদ্দেশে সমবেদনা জানিয়েছেন তিনি৷ এখনও শিশু সহ অনেকেই নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে৷ যদিও সকালে বৃষ্টিতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ৷

বুধবার রাতে মাল নদীতে দুর্গা পুজোর বিসর্জন দিতে ভিড় করেছিলেন বহু মানুষ৷ রাত সাড়ে আটটা নাগাদ আচমকা নদীতে হড়পা বান আসে৷ মুহূর্তের মধ্যে নদী ছেড়ে নিরাপদ স্থানে উঠে আসার চেষ্টা করেন অনেকে৷ কিন্তু তার মধ্যেই অন্তত কুড়ি থেকে পঁচিশ জন ভেসে যান বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে৷
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ পৌঁছন পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা৷ রাত পর্যন্ত নদী থেকে আটটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু৷ নিহতদের মধ্যে চারজন মহিলাও রয়েছেন৷
জেলাশাসক আরও জানিয়েছেন, জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দল উদ্ধার কাজ চালাচ্ছে৷ দুর্ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরেও নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে৷
রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী বুলু চিক বরাইক দুর্ঘটনাস্থলেই ছিলেন৷ তিনি মাল বিধানসভা কেন্দ্রের বিধায়কও৷ তাঁর আশঙ্কা, এখনও অনেকেই নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে৷ মন্ত্রী জানিয়েছেন, প্রবল জলস্রোতে কিছু বুঝে ওঠার আগেই অনেকে ভেসে যান৷ ঘটনার সময় কয়েকশো মানুষ ওই জায়গায় উপস্থিত ছিলেন বলেও জানিয়েছেন মন্ত্রী৷

রাতেই মাল হাসপাতালে ভাঙচুরও চালান ক্ষুব্ধ বাসিন্দারা৷ পরে বিরাট পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ রাজ্যের বিরোধিতা দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইট করে ঘটনায় শোক প্রকাশ করেছেন৷ পাশাপাশি দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য প্রশাসনকে অনুরোধও করেছেন তিনি৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago