খবর লাইভ : মাল নদীতে হড়পা বানে এখনও পর্যন্ত মৃত আট, নিখোঁজ বহু। কিন্তু কেন এমন ঘটনা ঘটলো তা নিয়ে নানান প্রশ্ন যখন মাথাচাড়া দিচ্ছেতখন সামনে এলো নয়া তথ্য। স্থানীয়রা জানিয়েছেন, বোল্ডার ফেলে জল আটকানো হয়েছিল৷ এর ফলে প্রায় শুকনো ওই নদী খাতে প্রতিমা বিসর্জন দিতে নেমে গিয়েছিলেন প্রচুর মানুষ৷ আচমকাই হড়পা বানের জেরে জলস্তর এবং নদীর স্রোত দ্রুত বেড়ে যায়। মুহূর্তের মধ্যে ভেসে যায় বোল্ডার দিয়ে তৈরি ওই অস্থায়ী বাঁধ৷
আরও পড়ুনঃ সৌভ্রাতৃত্বের অনন্য নজির গড়ল আলিমুদ্দিন স্ট্রিটের দুর্গাপুজো
প্রতিমা বিসর্জন দিতে যেখানে মানুষ জমা হয়েছিলেন, সেখানেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে জলস্রোত৷ যার ফলে কিছু বুঝে ওঠার আগেই ভেসে যান অন্তত ২০ -২৫ জন৷ এই ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত আট জনের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ এখনও নিখোঁজদের খোঁজ চলছে৷
প্রত্যক্ষদর্শীদের অবশ্য দাবি, দুর্ঘটনার প্রায় পনেরো মিনিট আগে থেকেই অল্প অল্প করে বাড়ছিল নদীর জলস্তর এবং স্রোত৷ তখনও কেন নদী খাতে যাঁরা ভিড় করেছিলেন তাঁদের সতর্ক করা হয়নি৷
প্রত্যেক বছরই এখানে প্রচুর ঠাকুর বিসর্জন হয় । এত বড় একটি ইভেন্ট সত্ত্বেও মাত্র আট জন বিপর্যয় মোকাবিলার জন্য উপস্থিত ছিলেন। কার্যত তাদের পক্ষে সম্ভব ছিল না, আচমকা আসা এই হড়কা বানের হাত থেকে মানুষকে উদ্ধার করা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…