গান্ধী জয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন মোদির

খবর লাইভ : আজকের দিনটি গান্ধী জয়ন্তী হিসাবে উদযাপিত হয়। এই বিশেষ দিন উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রনেতা, প্রত্যেকেই মহাত্মা গান্ধীকে স্মরণ করেন।আজকের দিনে আবারও তাঁর অহিংসা পথ অনুসরণ করার সংকল্প গ্রহণ করেন অনেকেই। এমনকী গোটা বিশ্ব এই বিশেষ দিনটিকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করা হয়। এবারও সারা বিশ্বে এই দিন পালিত হচ্ছে। এই উপলক্ষ্যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস একটি বিশেষ বার্তা টুইট করেছেন।

আরও পড়ুনঃ ‘অনৈতিক সিদ্ধান্ত, অত্যন্ত খারাপ’, ষষ্ঠীতে নন্দীগ্রামে ক্ষোভে ফেটে পড়লেন শুভেন্দু

আন্তোনিও গুতেরেস তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে আমরা মহাত্মা গান্ধির জন্মদিন উদযাপন করছি। আমরা তাঁর শান্তি, শ্রদ্ধা এবং অহিংসার মূল্যবোধকে স্মরণ করছি। এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে আমরা উদযাপন করি। এই মূল্যবোধগুলোকে অবলম্বন করে আমরা আজকের বিশ্বে শান্তি প্রতিষ্ঠার চ্যালেঞ্জ জিততে পারি।
তাঁকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি টুইট করেছেন, ‘গান্ধী জয়ন্তীতে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা। এই গান্ধী জয়ন্তী স্পেশাল, কারণ ভারত স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন করছে। সর্বদা বাপুর আদর্শ অনুসরণ করুন। আমি আপনাদের সকলকে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানাতে খাদি এবং হস্তশিল্পের পণ্য কেনার অনুরোধ করছি।’

দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও জাতির জনক মহাত্মা গান্ধিকে স্মরণ করে দেশকে বার্তা দিয়েছেন। তিনি টুইট করেছেন, ‘আমি মহাত্মা গান্ধীর ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সমস্ত দেশবাসীর পক্ষ থেকে জাতির পিতাকে শ্রদ্ধা জানাচ্ছি।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago