খবর লাইভ : ষষ্ঠীর পর সপ্তমীতেও ভাল ভিড় টানছে একডালিয়া এভারগ্রিনের পুজো। দক্ষিণের একাধিক পুজো দেখার জন্য অন্যতম মূল রাস্তা গড়িয়াহাটে এখন প্রবল যানজট। কয়েক মিটার এগিয়ে আবার দাঁড়িয়ে পড়ছে গাড়ি। রাস্তার দু’দিকের ফুটপাথে দর্শনার্থীর চাপ যেমন আছে, তেমনই চলছে বিকিকিনিও। রাসবিহারী রোডও ভিড় আক্রান্ত। দেশপ্রিয় পার্কের ঠাকুর দেখতে দীর্ঘ লাইন পড়েছে লেক মল থেকে প্রিয়া সিনেমা পর্যন্ত। সব দিক থেকে থইথই করছে মানুষ। কালীঘাট মেট্রোয় নামছেন প্রচুর মানুষ। দক্ষিণের একাধিক পুজো দেখতে ছড়িয়ে পড়ছেন তাঁরা।
আরও পড়ুনঃ দুর্গাপুজোয় কেন কলাবউকে স্নান করানো হয়?
সপ্তমীর সন্ধ্যায় দক্ষিণ কলকাতার রাস্তায় ভিড় নেই এমন রাস্তা পাওয়াই দুষ্কর হয়ে পড়়েছে। যোধপুর পার্ক, গোলপার্কে প্রবল যানজট। নিউ আলিপুর, সাদার্ন অ্যাভিনিউয়েরও একই হাল।
দক্ষিণের পুজো দেখতে বেরিয়ে ঘেমেনেয়ে একসা দর্শনার্থীরা। চেতলা অগ্রণী, নাকতলা উদয়ন সিংহ, যোধপুর পার্ক, মুদিয়ালি ছাড়াও দক্ষিণের ছোট-বড় সব পুজো মণ্ডপ ভরে উঠছে আট থেকে আশি বছর বয়সিদের ভিড়ে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…