খবর লাইভ : প্রাথমিক স্কুলে চাকরির জন্য ছয় লক্ষ টাকা দিয়েও মেলেনি চাকরি। হতাশায় আত্মঘাতী হলেন এক যুবক। মৃতের নাম আব্দুর রহমান শেখ।
আরও পড়ুনঃ কংগ্রেস সভাপতি নির্বাচনে নতুন প্রার্থী মল্লিকার্জুন খাড়গে !
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের লালগোলার ঘটনা। প্রাথমিকে চাকরি পাওয়ার জন্য ছয় লক্ষ টাকা দিয়েছিলেন আব্দুর রহমান শেখ। কিন্তু মাসের পর মাস কেটে গেলেও চাকরি মেলেনি। এমনকি, চাকরির জন্য যে সব নথি তিনি দিয়েছিলেন সেগুলোও ফেরত দেওয়া হয়নি। মঙ্গলবার বাড়ির কাছে চাষের জমিতে আত্মঘাতী হন ওই যুবক। ঘরে থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে তিনি প্রতারণার গোটা বিষয়টি উল্লেখ করেছেন। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন আব্দুরের বাবা মুফিজুদ্দিন শেখ। তাঁর অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…