কলকাতা App প্রতারণা, কলকাতা, বিধাননগরে যৌথ অভিযান ইডি-পুলিশের

খবর লাইভ : একা আমির খান (Amir Khan) নন, শহর কলকাতায় ছড়িয়ে, ছিটিয়ে রয়েছেন এমনই অসংখ্য মানুষ, যাঁরা মোবাইলের অ্যাপের মাধ্যমে অন্যদের সঙ্গে আর্থিক প্রতারণা (Kolkata App Fraud) করেন ৷ তেমনই একজন হলেন শুভদীপ শ্রীমানী (Subhadip Srimani) ৷ যিনি নিজেকে ব্যবসায়ী বলে দাবি করেন ৷ ইতিমধ্যেই ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছেন কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ৷

আরও পড়ুনঃ চোটের জন্য টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বুমরাহ

গত 10 সেপ্টেম্বর একসঙ্গে কলকাতার ছ’টি জায়গায় অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED) ৷ তখনই সামনে আসে app প্রতারণার ঘটনা ৷ শাহি আস্তাবল লেনের (Shahi Astabal Lane) একটি বাড়ি থেকে নগদ 17 কোটি 32 লক্ষ উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা ৷ ওই বাড়ির মালিক নিসার খান (Naser Khan) পেশায় পরিবহণ ব্যবসায়ী ৷ তাঁরই ছেলে আমির খান ৷ সূত্রের দাবি, মোবাইল অ্য়াপের মাধ্যমে বহু মানুষকে ঠকিয়েছেন আমির ৷ তাতেই ঘরে এসেছে কোটি কোটি টাকা ৷
এই ঘটনার রেশ ধরেই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ ৷ উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে তারাই আমিরকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসে ৷ সূত্রের খবর, ইতিমধ্যেই তদন্তের পরিসর বাড়িয়েছে কলকাতা পুলিশ ৷ তার জেরেই তাদের রাডারে এসেছে শুভদীপ শ্রীমানীর নাম ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, শুভদীপের বাড়ি কলকাতার বি কে পাল অ্য়াভিনিউয়ে ৷ বুধবার রাতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রতিনিধিরা সেই বাড়িতে তল্লাশি অভিযান চালান ৷ কিন্তু, সেই সময় শুভদীপ বাড়িতে ছিলেন না ৷ তাই তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন পুলিশের আধিকারিকরা ৷ বাজেয়াপ্ত করা হয় একাধিক নথি ও ব্যাংকের পাস বই ৷
লালবাজারের গোয়েন্দারা জানতে পেরেছেন, ওই ব্যক্তি বর্তমানে বিদেশে রয়েছেন ৷ সেখান থেকেই কলকাতায় প্রতারণার জাল বিস্তার করছেন তিনি ৷ অ্য়াপ প্রতারণায় ধৃত আমির খানের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ ৷ বুধবার শুভদীপের বাড়িতে তল্লাশির পর বৃহস্পতিবারও একই কারণে কলকাতা এবং বিধাননগরের একাধিক জায়গায় অভিযান চালানো হচ্ছে ৷ কলকাতা পুলিশ ও ইডি যৌথভাবে এই অভিযান চালাচ্ছে ৷
ইতিমধ্যেই বুধবার বিধাননগরের সেক্টর ফাইভের একটি অফিসে হানা দেন লালবাজারের গোয়েন্দারা ৷ সেই অভিযানে একাধিক স্বয়ংক্রিয় সার্ভার এবং 1 হাজার 952টি সিম কার্ড-সহ একাধিক উন্নতমানের যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয় ৷ সূত্রের দাবি, এই অফিস ব্যবহার করেই অ্যাপ প্রতারণা করা হত ৷ ধৃত আমির খানকে জেরা করে এই বিষয়ে তথ্য পায় লালবাজার ৷ বুধবারের অভিযানে এক মহিলা-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ ধৃত ওই মহিলার নাম সোমা নস্কর ৷ তাঁর ব্যাংক অ্য়াকাউন্ট থেকে প্রায় 30 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago