খবর লাইভ : গরু পাচার মামলার ইতিমধ্যেই ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন হেভিওয়েট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচারের সাথে সাথে তাঁর বিরুদ্ধে অন্য আরও অভিযোগ উঠে এসেছে। যার মধ্যে অন্যতম হল বোলপুর পুরসভায় অনুদান মামলা।
আরও পড়ুনঃ সারদাকর্তা সুদীপ্ত সেনের চিঠি নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে তদন্তে বাধা নেই, নির্দেশ হাইকোর্টের
প্রসঙ্গত, বোলপুর পুরসভায় অনুদান নিয়ে দুর্নীতি চালানো হয়েছে অনুব্রত মণ্ডলের (anubrata mondal) নির্দেশে- এই সংক্রান্ত হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু সেই মামলায় বোলপুর পুরসভার তরফ থেকে অনুদানের যাবতীয় নথি আছে বলে দাবি করা হয়। আর তারপরেই হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হল অনুদান মামলায় কোনরকম হস্তক্ষেপ করবে না হাইকোর্ট।
পাশাপাশি খারিজ হয়ে গেল সিবিআই তদন্তের দাবি। পাশাপাশি বলা হয়েছে, উপযুক্ত নথি নিয়ে আদালতে নতুন করে পরবর্তীতে মামলা দায়ের করতেই পারেন কেউ। কার্যত উপযুক্ত নথির অভাবেই হাইকোর্ট যে এই সিদ্ধান্ত নিল তা স্পষ্ট। কার্যত হাইকোর্টের এই সিদ্ধান্তে বড়সড়ো স্বস্তির নিঃশ্বাস ফেললেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…