খবর লাইভ : ডেঙ্গু মোকাবিলায় শুক্রবার দুটো ভার্চুয়াল বৈঠক হয় নবান্নে। একটি বৈঠকে জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। অন্য বৈঠকটি করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। নবান্ন সূত্রে খবর, বৈঠকে উত্তর ২৪ পরগনার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, রাজ্যে ওই জেলায় সংক্রমণের অবস্থা সব থেকে খারাপ। পরিস্থিতির বিচারে তার পরেই রয়েছে কলকাতা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর। ওই সব জেলার জেলাশাসকেরা মুখ্যসচিবের প্রশ্নের মুখে পড়েছেন বলেও জানা গিয়েছে। ওই জেলাগুলিতে কী ভাবে কাজ হচ্ছে, তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ জানতে চান মুখ্যসচিব। ডেঙ্গু পরিস্থিতি যেন হাতের বাইরে বেরিয়ে না যায়, তা নিয়ে জেলাশাসকদের সতর্ক করা হয়েছে।
আরও পড়ুনঃ হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ মানিক ভট্টাচার্য
প্রেসক্রিপশন ছাড়া প্যারাসিটামল বিক্রি করা যাবে না। রাজ্যে ডেঙ্গু সংক্রমণ যখন বাড়ছে, তখন পুরনো সেই নির্দেশিকা মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে নির্দেশ দিল নবান্ন। একই সঙ্গে আরও এক বার মনে করিয়ে দেওয়া হল, প্রেসক্রিপশন ছাড়া পেন কিলারও বিক্রি করতে পারবে না ওষুধের দোকানগুলি।
প্রত্যেকটি পুর এলাকায় কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করে পরিকল্পনা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালগুলিতে ডেঙ্গু মোকাবিলার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখতে হবে। পুজোর আগে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…