খবর লাইভ : তরুণী রিসেপশনিস্ট হিসেবে রীতির মত নজরকাড়া ছিল অঙ্কিতা ভাণ্ডারীর সৌন্দর্য । তাকে কি যৌনপেশায় নামাতে চেয়েছিলেন উত্তরাখণ্ডের বিজেপি নেতার ছেলে পুলকিত? তাতে বাধা দেওয়াই কি কাল হল? পুলিশের কাছে অন্তত তেমনই দাবি করছে অঙ্কিতার পরিবার।
তাঁদের দাবি, হোটেলে যে সব লোক আসতেন, তাঁদের শয্যাসঙ্গিনী হওয়ার জন্য চাপ দিতেন পুলকিত। কিন্তু অঙ্কিতা সেই প্রস্তাব বার বার প্রত্যাখ্যান করেছিলেন। আর সেই আক্রোশেই তাঁদের মেয়েকে খুন করা হয়েছে বলে দাবি অঙ্কিতার বাবার।
ধৃত পুলকিত এবং তাঁর দুই সঙ্গী সৌরভ ভাস্কর (হোটেল ম্যানেজার) এবং অঙ্কিত গুপ্তকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, চিলা খালের ধারে গিয়েও অঙ্কিতার সঙ্গে আরও একপ্রস্ত কথা কাটাকাটি হয়। এবং সেই ঝগড়ার সময় অঙ্কিতা পুলকিতকে হুমকি দেন, রিসর্টে কী হচ্ছে সব বলে দেবেন। এমনকি পুলিশ এটাও জানতে পেরেছে যে, পুলকিত এবং তাঁর মধ্যে যে কথা হত, সব কথা নাকি সহকর্মীদের বলে দিতেন অঙ্কিতা।
অঙ্কিতার খুন নিয়ে ইতিমধ্যেই উত্তাল উত্তরাখণ্ড। বিজেপি নেতা বিনোদ আর্যকে বহিষ্কার করেছে দল। তাঁর বাড়িতে বুলডোজার চালিয়েছে প্রশাসন। স্থানীয়রা আগুন ধরিয়ে দিয়েছেন। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জোরালো হচ্ছে ক্রমশ। ১৮ সেপ্টেম্বর অঙ্কিতাকে খালে ঠেলে ফেলে খুন করার অভিযোগ ওঠে। পাঁচ দিন নিখোঁজ থাকার পর শুক্রবার তাঁর দেহ উদ্ধার হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…