কপিল দেবকে নিজের ‘দ্বিতীয় বাবা’ হিসাবে উল্লেখ করলেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল

খবর লাইভ : একজন বিশ্ব ব্যাডমিন্টনের প্রাক্তন এক নম্বর, অন্যজন ভারতীয় ক্রিকেটকে প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্বের দরবারে ৷ কথা হচ্ছে অলিম্পিক্স পদক জয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল এবং বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেবের ৷ দুই ভিন্ন ক্ষেত্রের দু’টি মানুষকে নিয়ে কেন কথা হচ্ছে ? কারণ, সম্প্রতি কপিল দেবকে নিজের ‘দ্বিতীয় বাবা’ বলে সম্বোধন করেছেন সাইনা (Saina Nehwal Called Kapil Dev Her Second Father) ৷

আরও পড়ুনঃ মাশার মৃত্যুতে ইরানে ৫০ শহরে বিক্ষোভ, মৃত ৫৬

শুক্রবার দিল্লিতে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান প্রদান অনুষ্ঠানে কিপল দেব এবং সাইনা নেহওয়াল উপস্থিত ছিলেন ৷ সেখানেই মঞ্চে ওঠার আগে কপিল দেবকে জড়িয়ে ধরেন সাইনা ৷ মঞ্চে উঠে কপিল দেবকে নিজের বাবার মতো বলে সম্বোধন করেন তিনি ৷ সোশাল মিডিয়ায় ‘বাবা-মেয়ে’র স্নেহ ভরা মুহূর্তের ছবিও দিয়েছেন ব্যাডমিন্টন তারকা ৷ ক্যাপশনে লিখেছেন, ‘আমার দ্বিতীয় বাবা’ ৷ প্রসঙ্গত, সাইনা নেহওয়াল এবং তাঁর বাবার সম্পর্ক সোশাল মিডিয়ায় বহুল চর্চিত ৷ তিনি যে বাবা অন্তঃপ্রাণ তা বহুবার জানিয়েছেন ৷ আর সাফল্য থেকে ব্যর্থতা, সবসময় স্তম্ভের মতো মেয়ের সঙ্গে থেকেছেন হরবীর সিং নেহওয়াল ৷
সাইনার এই পোস্টে আপ্লুত সোশাল মিডিয়ায় তাঁর ফলোয়াররা ৷ বিভিন্ন রকম কমেন্ট সেখানে ফুটে উঠেছে ৷ কেউ লিখেছেন, ‘‘অসাধারণ ! এক ফ্রেমে দুই মহান খেলোয়াড় ৷’’ আবার কোনও পোস্টে লেখা, ‘‘কপিল দেবের সঙ্গে সাইনার একটি সুন্দর ছবি ৷ সত্যিকারের হিরো, আরেক আসল হিরোইনের সঙ্গে ৷’’ কেউ লিখেছেন, ‘‘সুন্দর ছবি ৷ কিংবদন্তি কপিল সঙ্গে শাটল কুইন ৷’’ কোনও পোস্টে লেখা, ‘‘জাদু কি ঝাপ্পি ৷’’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago