খবর লাইভ : 95তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে ভারতের তরফে লড়াইয়ের জন্য পাঠানো হল গুজরাটি সিনেমা ‘চেলো শো’-কে(Gujarati film Chhello Show) ৷ মঙ্গলবার এমনটাই ঘোষণা করেছে ভারতের ফিল্ম ফেডারেশন (এফএফআই) ৷
আরও পড়ুনঃ খিদের জ্বালায় কান্নাকাটি করায় এক শিশুকে খুন, গ্রেফতার পিসেমশাই
লাস্ট ফিল্ম শো (চেলো শো) হল মূলত একটি অটোবায়োগ্রাফিক্যাল ড্রামা যা গুজরাটের পশ্চিম অঞ্চলের পরিচালক প্যান নলিনের ছোটবেলা সিনেমার প্রতি তীব্র ভালোবাসা এবং পুরোনো সিনেমার অসামান্য ম্যাজিককে সকলের সামনে নিয়ে আসে ৷
ছবিতে অভিনয় করেছেন ভাবিন রাবারি, ভাবেশ শ্রীমালি, রিচা মীনা, দীপেন রাভাল, পরেশ মেহতা-সহ অন্যান্য অভিনেতারা ৷প্যান নলিনের এই ছবি গড়ে উঠেছে গুজরাটের পশ্চিমাঞ্চলকে কেন্দ্র করে ৷
সিনেমার বিবর্তন, অর্থাৎ সেলুলয়েড থেকে ডিজিটাল যুগে প্রবেশের একটি দলিল এই ছবি ৷ শুধু তাই নয় হাজার হাজার সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার গল্পও কোথাও ঢুকে গিয়েছে এই গল্পের অন্দরে ৷
গুজরাতের আমরেলি জেলার লাঠি তালুকার আদতলা গ্রামে জন্ম নলিনের ৷ তাঁর পুরো নাম নলিন কুমার পান্ড্য ৷বাবা ছিলেন স্টেশনের সামান্য চা বিক্রেতা ৷ খিজাদিয়া রেলওয়ে স্টেশনে একটি স্টল চালাতেন তিনি ৷
তিনি এমএস ইউনিভার্সিটি অফ বরোদা থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি লাভ করেন । এরপর ডিজাইন নিয়ে পড়াশোনা করতে এনআইডি (ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন)-তে ভর্তি হন ৷
সেখানেই প্রথম ছোট ছোট ক্যামেরা দিয়ে ছবি বানানোর চেষ্টা শুরু করেন তিনি ৷ বিয়ে বাড়িতেও ভিডিয়ো তৈরির কাজ করেছেন তিনি ৷
এরপর তিনি চলে আসেন মুম্বই এবং কাজ শুরু করেন বিজ্ঞাপণী ছবির প্রোডাকশন রানার হিসাবে ৷
2001 সালে নিজের প্রথম ফিচার ছবি ‘সামসারা’ তৈরি করেন এই পরিচালক ৷এরপর সারা বিশ্ব জুড়ে খ্যাতি ছড়িয়ে পড়তে শুরু করে প্যান নলিনের ৷
2002 সাল থেকেই অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্সের সদস্য় তিনি ৷গত বছরের জুনে ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবার দেখানো হয়েছিল চেলো শো ছবিটি ৷
স্পেনের 66 তম ভ্যালাডোলিড ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন স্পাইক পুরস্কার জিতে নিয়েছিল এই ছবি ৷এছাড়াও বেশকিছু চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে নিয়েছে এই ছবি ৷14 অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…